সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না, সংবিধান তাকে ইমিউনিটি দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি বা অন্য কোনো বিষয়ে আদালতে মামলা করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে এবং সংশ্লিষ্ট বিষয়ে তিনি সাংবিধানিক সুরক্ষা (ইমিউনিটি) ভোগ করেন।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মো. সাহাবুদ্দিন শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। সংবিধানে রাষ্ট্রপতির পদত্যাগের বিধান রয়েছে এবং জাতীয় সংসদের স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পুরো প্রক্রিয়াটি আইনি বিধান অনুযায়ী সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, “সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী তিনি যেসব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী, সেগুলো তিনি পাবেন।”
রাষ্ট্রপতির সমালোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের রাজনৈতিক মত প্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা রয়েছে। বিরোধী রাজনৈতিক দল বা অন্য কোনো সংগঠন তার বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে। তবে সরকার সেসব অভিযোগে আমলে নেওয়ার মতো কোনো বিষয় দেখছে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, “অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের সময় রাষ্ট্রপতি সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। আমরা তার সহযোগিতা পেয়েছি। সংবিধান অনুযায়ী তিনি প্রিভিলেজড; তার ইমিউনিটি রয়েছে। ফৌজদারি অপরাধ বা অন্য কোনো বিষয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা করা যায় না।”
লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনালাপ হয়েছে-এমন অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তারা শুধু গণমাধ্যমে দেখেছেন। এ ধরনের দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ সরকারের কাছে নেই।
তিনি বলেন, “আজকের প্রযুক্তির যুগে কারও সঙ্গে কথা বলতে বিদেশে যেতে হয় না। কথা বলতে চাইলে এখান থেকেও বলা যায়।”
রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল কি না-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময়ের কোনো অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী নিষ্পত্তি হবে।
সরকারের নতুন সিদ্ধান্তে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা
সরকারের নতুন সিদ্ধান্ত ও আশ্বাসের পর রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে যোগদান ও পদায়নের নতুন সময়সূচি ঘোষণা করায় আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেন।রোববার (২ আগস্ট) রাজধানীর শাহবাগে কয়েক ঘণ্টার অবস্থান কর্মসূচি শেষে প্রাথমিক...
২ ঘন্টা আগে
দুপুরের মধ্যে তিন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা নিজস্ব প্রতিবেদক
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঞ্চলে রোববার (২ আগস্ট) দুপুরের মধ্যে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।রোববার দুপুর ১টা পর্যন্ত...
৫ ঘন্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্তের ভার তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্রতর হয়েছে। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে।শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী
১৯ ঘন্টা আগে
কওমিপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ পাঁচ আলোচকের মধ্যে আহমাদুল্লাহ, আজহারী ও উসামার নাম
দেশের কওমি মাদরাসাভিত্তিক তথ্যভাণ্ডার ‘কওমিপিডিয়া’ দেশের শীর্ষ পাঁচ প্রভাবশালী ও আলোচিত ইসলামী বক্তার একটি তালিকা প্রকাশ করেছে। গত ২৯ জুলাই প্রকাশিত এই তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমাদুল্লাহ।ধর্মীয় আলোচনা ছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, মানবিক সহায়তা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার কারণে শায়খ আহমাদুল্লাহ দেশের অন্যতম...
১৯ ঘন্টা আগে
