সাভারে ছাত্রদল নেতাকর্মীদের গার্মেন্টস দখলচেষ্টা, এলাকাবাসীর ধাওয়া
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাভারে তিতাস গার্মেন্টসের ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের উত্তেজনার ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সাভার–এর বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকায় অবস্থিত তিতাস গার্মেন্টসে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ৮–১০টি মোটরসাইকেলে কারখানার সামনে আসে। পরে ছাত্রদল নেতা সাব্বির, শাওন ও তুহিনসহ ১০–১৫ জন কারখানার ভেতরে প্রবেশ করেন। অভিযোগ রয়েছে, তারা কারখানা কর্তৃপক্ষকে ব্যবসা বন্ধের হুমকি দেন। খবর পেয়ে স্থানীয়রা এসে তাদের ধাওয়া দিয়ে কারখানা এলাকা থেকে বের করে দেয়।
অভিযোগের বিষয়ে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন বলেন, তারা ঝুট ব্যবসা দখল করতে যাননি; বরং এক্সেসরিজ ব্যবসার বিষয়ে আলোচনা করতে গিয়েছিলেন। কারখানা কর্তৃপক্ষকে কোনো হুমকি বা চাঁদা চাওয়ার ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, হঠাৎ করেই এলাকাবাসী তাদের ওপর হামলা চালায়।
তিতাস গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে সাভার মডেল থানা–র বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করেই উত্তেজনার সৃষ্টি হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনা ও সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান
৫ ঘন্টা আগে
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কম্পিউটার টাইপিংয়ের ভুলে অস্বাভাবিক এ বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট...
৯ ঘন্টা আগে
মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার
১০ ঘন্টা আগে
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...
২ দিন আগে
