সাগরে লঘুচাপ: রূপ নিতে পারে নিম্নচাপে, রবিবারের মধ্যে দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের কারণে আগামী রবিবার থেকে সারা দেশে বৃষ্টিপাত বাড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামীকাল শনিবার সন্ধ্যা থেকেই দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে।
আজ শুক্রবার (৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবারই লঘুচাপটি সৃষ্টির কথা জানিয়েছিল আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমান লঘুচাপটি ভারতের ওডিশা উপকূলে অবস্থান করছে। এটি যদি শেষ পর্যন্ত নিম্নচাপে রূপ নেয়, তবে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি হবে। বিশেষ করে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। তবে এর প্রভাব থেকে বাদ যাবে না দেশের অন্যান্য অঞ্চলও; সর্বত্রই বৃষ্টির প্রবণতা বাড়বে।
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান:
"লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তা এখনো নিশ্চিত নয়। এটি নিম্নচাপে রূপ নিলে বৃষ্টির বেগ অনেক বাড়বে। আগামী রবিবার থেকে এর মূল প্রভাব শুরু হতে পারে, যা অন্তত চার থেকে পাঁচ দিন স্থায়ী হতে পারে। তবে শুরুর প্রথম দুই দিন বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে।"
উল্লেখ্য, সদ্য সমাপ্ত জুন মাসে দেশে স্বাভাবিকের চেয়ে প্রায় ২৯ শতাংশ কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে চলতি জুলাই মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে চলতি মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টির পাশাপাশি বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে।
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
৪ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
৯ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
১০ ঘন্টা আগে
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...
১০ ঘন্টা আগে
