সাইয়েদ কুতুবের নেতৃত্বে দুরুদ পাঠের আহ্বান, রাষ্ট্রীয় কার্যক্রমে অন্তর্ভুক্তির দাবি
অনলাইন ডেস্ক
পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এক বিশেষ দুরুদ পাঠের মাহফিল অনুষ্ঠিত হয়।
এই মাহফিল থেকে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদ বাংলাদেশের রাষ্ট্রীয় সকল কার্যক্রমে মহানবী হযরত মুহাম্মদের (সা.) প্রতি দুরুদ পাঠের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছে।
মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান, ঢাকা আলিয়ার আহ্বায়ক রাকিব মন্ডল এবং সদস্য সচিব জিনাত হোসাইন উপস্থিত ছিলেন।
দুরুদ পেশ ও মুনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মুফতি নাজির আহমদ।
অনুষ্ঠানে জাতীয় বিপ্লবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক সাইয়েদ কুতুব বলেন, হযরত মোহাম্মদ (সা.) আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে বিশ্ব মানবতার জন্য মুক্তির পথ দেখিয়েছিলেন। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে এক উত্তম আদর্শ স্থাপন করে গেছেন, যা সবার জন্য অনুসরণীয়। তিনি আরও বলেন, নবীজির (সা.) আদর্শ অনুসরণ করে সমাজে বৈষম্য দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব। আধুনিক রাষ্ট্রীয় জীবনেও তার আদর্শ অনুসরণ করলে সবার সমান অধিকার নিশ্চিত হবে এবং দুর্বল ও অসহায়দের প্রতি সহানুভূতি বা ইহসান কায়েম করা সম্ভব হবে।
ভারত থেকে ঢলে নেমে আসা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপরে
ভারি বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের সব গেট খুলে দেওয়ায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারাজের ৪৪টি জলকপাট সার্বক্ষণিক খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।পাউবো সূত্র জানিয়েছে, আগামী দুই-তিন দিন এই অঞ্চলে ভারি বর্ষণ ও উজানের ঢল...
১ মাস আগে
ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত
ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ ৭ দিনের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ-এর বাঘমারা ছাত্রাবাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো....
৩ মাস আগে
খিলগাঁওয়ে শিশুহত্যার পর মায়ের আত্মহত্যা, এলাকায় শোক
রাজধানীর খিলগাঁও-এর তিলপাপাড়া এলাকায় পাঁচ বছর বয়সী শিশু মাহিমকে হত্যার পর তার মা নার্গিস বেগম (৩৫) আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলের বর্ণনাপুলিশ জানায়, তারাবাঁধ এলাকার একটি ভাড়া বাসায় দুপুর ২টা থেকে ৪টার মধ্যে কোনো এক সময় এ ঘটনা
৪ মাস আগে
মিরপুরে এলএ প্লাজায় আগুন, ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টা
রাজধানীর মিরপুর-২, ঢাকা এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে অবস্থিত ১১ তলা বাণিজ্যিক ভবন এলএ প্লাজা–এর তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (৯ মার্চ) দুপুরে লাগা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর ৬টি ইউনিট। এ ঘটনায় ভবনের ভেতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা
৪ মাস আগে
