সাকিবের দেশে ফেরার বিষয়ে কঠোর অবস্থানে ক্রীড়া প্রতিমন্ত্রী
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
সম্প্রতি নয়া দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার পর নতুন করে আলোচনায় আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এরই মধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরতে প্রস্তুত এবং আদালতে গিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান।
সাকিবের এই বক্তব্যের পর নিজের আগের অবস্থান থেকে সরে এসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফেরার আর সুযোগ নেই।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবেই বিষয়টিকে দেখছিলাম। এরপর আর মনে হয় না যে, ওইভাবে চিন্তা করার সুযোগ আছে।”
তিনি আরও বলেন, “যে স্বৈরাচারের স্টেজে উঠেছে, তার তো আর আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে আমরা যে নমনীয় অবস্থানে ছিলাম, এখন আর সেই সুযোগ নেই। যদি সে দেশে আসে, তাহলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই আসতে হবে।”
এর আগে দায়িত্ব গ্রহণের পর ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছিলেন, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে থাকা মামলাগুলোর নিষ্পত্তি হলে তারা আবার বাংলাদেশের ক্রিকেটে ফিরতে পারেন। সে সময় বিষয়টি নিয়ে সরকার নমনীয় ও সহনশীল অবস্থানে রয়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন।
তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং শেখ হাসিনার সংবাদ সম্মেলনে সাকিবের উপস্থিতির পর সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বলে প্রতিমন্ত্রীর বক্তব্যে প্রতিফলিত হয়েছে।
অন্যদিকে, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব আল হাসান দাবি করেন, দেশে ফিরে আদালতের মুখোমুখি হয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করতে তিনি প্রস্তুত, যদি তার নিরাপত্তা নিশ্চিত করা হয়।
সাকিবের সব রেকর্ড মুছে ফেলার দাবি শফিকুল আলমের
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক ইতিহাস থেকে মুছে ফেলা—এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শুক্রবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, প্রকাশ্যে একজন দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে সমর্থন বা প্রশংসা করা কোনো ক্রিকেটারের নাম বাংলাদেশের...
৫৭ মিনিট আগে
প্রস্তুতি ম্যাচে পিছিয়ে বাংলাদেশ, সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া একাদশের টিগ উইলি
দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে চাপে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশ। বাংলাদেশের প্রথম ইনিংসের ২৬৩ রানের জবাবে ৩৫৫ রান তুলে ৯২ রানের লিড নেয় স্বাগতিকরা।শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করেন কুর্টিস প্যাটারসন ও জশ ফিলিপ। দিনের শুরুতেই জশ ফিলিপকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন...
৭ ঘন্টা আগে
মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা, ফিরলেন সাব্বির রহমান
আসন্ন আন্তর্জাতিক ব্যস্ত সূচিকে সামনে রেখে মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ব্যাটার সাব্বির রহমান।মঙ্গলবার (৪ আগস্ট) বিসিবি ঘোষিত ১৫ সদস্যের দলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তরুণ অলরাউন্ডার
৩ দিন আগে
বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া এবার চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসা কেপ-ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া এবার নতুন ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোকে। দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ৪০ বছর বয়সী এই গোলরক্ষক ইতোমধ্যে চিলির রাজধানী সান্তিয়াগোতে পৌঁছেছেন।রোববার (২ আগস্ট) সন্ধ্যায় সান্তিয়াগো বিমানবন্দরে পৌঁছালে কোলো-কোলোর সমর্থকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হয়ে...
৩ দিন আগে
