খেলাধুলা

সাকিবের মাঠে ফেরা নিয়ে কাজ করছে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়: আসিফ

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


সাকিবের মাঠে ফেরা নিয়ে কাজ করছে বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়: আসিফ

বুধবার (৪ মার্চ) কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম-এ ‘ইয়াং টাইগার্স’ অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি পরিচালক আসিফ।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর গেম ডেভেলপমেন্ট বিভাগের অপারেশন হেড কাজী হাবিবুল বাশার সুমন এবং জাতীয় দলের নির্বাচক মেহরাব হোসেন অপিও উপস্থিত ছিলেন।

সাকিব ইস্যুতে সমন্বিত উদ্যোগ

সাকিবের বর্তমান পরিস্থিতি নিয়ে আসিফ বলেন, “সাকিবের মাঠে ফেরাকে ঘিরে যে আইনগত জটিলতা তৈরি হয়েছিল, তা নিরসনে ক্রীড়া মন্ত্রণালয় ও বিসিবি যৌথভাবে কাজ করছে।”

তিনি আরও জানান, বিষয়টি বিসিবি গুরুত্বের সঙ্গে দেখছে। বোর্ডের পক্ষ থেকে প্রয়োজনীয় কাগজপত্র ও প্রক্রিয়া ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একইসঙ্গে বিসিবির লিগ্যাল এইড টিম মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছে।

তার ভাষায়, “খুব দ্রুত দেশের ক্রিকেটে সাকিবকে দেখা যাবে।”

কক্সবাজার স্টেডিয়ামের আধুনিকায়ন পরিকল্পনা

এ সময় কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আধুনিকায়ন নিয়ে বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

আসিফ বলেন, আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেওয়া হচ্ছে। স্টেডিয়াম ঘিরে এমিউজমেন্ট পার্ক এবং তারকা মানের হোটেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া গ্যালারি সম্প্রসারণসহ বেশ কিছু কাজ এখনো বাকি।

তিনি উল্লেখ করেন, বর্তমানে নিয়মিত ম্যাচ আয়োজন করা হলেও আন্তর্জাতিক বা বড় মাপের টুর্নামেন্ট আয়োজনের মতো পূর্ণাঙ্গ সুবিধা এখনো পুরোপুরি তৈরি হয়নি।

 


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

২ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৩ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৭ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom