আইন-আদালত

সালাহউদ্দিন আহমদ গুম: জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন

অনলাইন ডেস্ক

১৭ ঘন্টা আগে


সালাহউদ্দিন আহমদ গুম: জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন

ছবি: সংগৃহীত


বিএনপি নেতা ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অপহরণ, গুম, নির্যাতন ও ভারতে পাচারের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

রোববার (৯ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ আবেদন করেন প্রসিকিউশন।

এর আগে শনিবার (৮ আগস্ট) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, ২০১৫ সালে সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানসহ র‍্যাব ও পুলিশের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা।

তদন্তে বলা হয়েছে, তৎকালীন সরকারের উচ্চপর্যায়ের নির্দেশেই সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়। রাষ্ট্রপক্ষের দাবি, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশ ও পরিকল্পনায় এ ঘটনা সংঘটিত হয় এবং এতে জিয়াউল আহসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা অংশ নেন।

তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, গুমের পর সালাহউদ্দিন আহমদকে র‍্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে আটকে রেখে নির্যাতন করা হয়। পরে তাকে কীভাবে ভারতে পাঠানো বা পাচার করা হয়েছিল, সেই বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

চিফ প্রসিকিউটর জানান, ইতোমধ্যে সালাহউদ্দিন আহমদের কাছ থেকে মৌখিক জবানবন্দি নেওয়া হয়েছে। দ্রুত তাঁর আনুষ্ঠানিক জবানবন্দি গ্রহণ করা হবে। একই সঙ্গে গুমের পর তাকে ভারতে পাঠানোর সঙ্গে জড়িতদের বিষয়েও তদন্ত চলছে।

এ ছাড়া গুমের শিকার ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেলের জবানবন্দিতেও সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে আটকে রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে জানান চিফ প্রসিকিউটর। তদন্ত শেষ হওয়ার পর দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে বলেও জানিয়েছেন তিনি।


ভাইরাল ‘১০০ টাকার মিজান ভাত ঘর’ উচ্ছেদ, পুলিশের হেফাজতে মিজান
ভাইরাল ‘১০০ টাকার মিজান ভাত ঘর’ উচ্ছেদ, পুলিশের হেফাজতে মিজান

রাজধানীর আগারগাঁওয়ে ১০০ টাকায় আনলিমিটেড ভাত, মাছ ও মাংস খাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসা হোটেল ব্যবসায়ী মিজানুর রহমানকে (ভাইরাল মিজান) আটক করেছে কাফরুল থানা পুলিশ। রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা এবং জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।স্থানীয সূত্রে জানা যায়, কম খরচে পেটভরে খাবার পরিবেশন করায়

১২ ঘন্টা আগে


সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ও অভিনেতা আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৯ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।এর আগে, রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আশরাফুল হক ডনকে আটক করে। পরে তাকে পুলিশের...

১৪ ঘন্টা আগে


সালাহউদ্দিনকে গুমে হাসিনা-কামালসহ কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য
সালাহউদ্দিনকে গুমে হাসিনা-কামালসহ কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য

২০১৫ সালে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম করে র‌্যাবের টিএফআই সেলে আটকে রাখার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তৎকালীন র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততার তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।শনিবার (৮ আগস্ট) বিষয়টি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ...

১ দিন আগে


তনু হত্যা মামলায় এক দশক পর অগ্রগতি, ডিএনএ বিশ্লেষণে মিলল ছয়জনের সম্পৃক্ততার ইঙ্গিত
তনু হত্যা মামলায় এক দশক পর অগ্রগতি, ডিএনএ বিশ্লেষণে মিলল ছয়জনের সম্পৃক্ততার ইঙ্গিত

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার দীর্ঘ এক দশকের স্থবিরতা কাটিয়ে তদন্তে নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে। মামলার গুরুত্বপূর্ণ ডিএনএ বিশ্লেষণে পাঁচজনের শুক্রাণু এবং একজনের রক্তের অস্তিত্ব শনাক্ত হওয়ায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, হত্যাকাণ্ডে অন্তত ছয়জনের সম্পৃক্ততার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।তদন্ত সূত্রে জানা গেছে,...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom