সালাহউদ্দিনের সম্পদ নিয়ে ফেসবুকে হাসনাতের প্রশ্ন
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুরোনো দুর্নীতি মামলা, সম্পদের পরিমাণ ও এর উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সালাহউদ্দিন আহমদের সম্পদের স্বচ্ছ হিসাব প্রকাশ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তা খতিয়ে দেখার দাবি জানান।
হাসনাত তার পোস্টে দাবি করেন, ২০০৭ সালে এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছিল। ২০০৮ সালের জানুয়ারিতে ঢাকার বিশেষ আদালত ওই মামলায় তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা করেন। একই সঙ্গে ঘুষ হিসেবে নেওয়া অর্থ বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। এ মামলার তথ্যের সঙ্গে সমসাময়িক সংবাদ প্রতিবেদনও সামঞ্জস্যপূর্ণ।
এ ছাড়া অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা আরেকটি মামলায় ২০০৮ সালে সালাহউদ্দিন আহমদকে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন হাসনাত। সমসাময়িক সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ওই মামলায় জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ ছিল।
হাসনাতের দাবি, পরবর্তী সময়ে এসব মামলার কয়েকটি থেকে সালাহউদ্দিন আহমদ খালাস পান। পাশাপাশি চকরিয়ায় মাছের ঘের-সংক্রান্ত মামলার বিষয়ও তার পোস্টে উল্লেখ করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদের সম্পদের পরিমাণ নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত। তার পোস্টে নির্বাচনী হলফনামার তথ্য উল্লেখ করে বলা হয়, ২০০৮ সালে সালাহউদ্দিন আহমদ ও তার স্ত্রী হাসিনা আহমদের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা। ২০১৮ সালে তা বেড়ে প্রায় ১২ কোটি ৭০ লাখ এবং ২০২৫ সালে প্রায় ৩০ কোটি টাকায় দাঁড়ায় বলে দাবি করেন তিনি।
হাসনাত বলেন, গুলশানে সালাহউদ্দিন আহমদের সম্পদ, তার সন্তানদের বিদেশে উচ্চশিক্ষার ব্যয় এবং এসব অর্থের উৎস সম্পর্কে স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন। একজন সরকারি কর্মকর্তা থেকে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হওয়া পর্যন্ত তার ঘোষিত আয়, সম্পদ বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয়ের মধ্যে কোনো অসামঞ্জস্য রয়েছে কি না, সেটিও জনস্বার্থে খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদের কর্মজীবনের প্রসঙ্গ তুলে হাসনাত প্রশ্ন করেন, সরকারি চাকরি থেকে রাজনীতিতে আসার পর কীভাবে তিনি গুলশানে মূল্যবান সম্পদের মালিক হলেন। তার সন্তানদের বিদেশে পড়াশোনার ব্যয় কীভাবে বহন করা হয়েছে এবং সেই অর্থের উৎস কী—এ নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
একই সঙ্গে সরকারের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে দুর্নীতির অভিযোগ তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহির দাবি জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, যদি রাষ্ট্রীয় স্বার্থে কারও ব্যাংক হিসাব তলব করা হয়, তাহলে মন্ত্রী-এমপিদের ব্যাংক হিসাবও নিয়মিত যাচাই করা উচিত।
পোস্টের শেষ দিকে হাসনাত মন্ত্রী-এমপিদের পাশাপাশি তাদের নিকটাত্মীয়দের ব্যাংক হিসাবও রাষ্ট্রীয় স্বার্থে নিয়মিত তলবের দাবি জানান। একই প্রক্রিয়া নিজের ক্ষেত্রেও শুরু করার আহ্বান জানিয়ে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার কথা বলেন।
মিষ্টির পদত্যাগ প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অ্যাটর্নি জেনারেল
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগকে প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় প্রধান তারেক রহমানের কঠোর বার্তা হিসেবে দেখছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।বৃহস্পতিবার (১ অক্টোবর) মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে...
১৩ ঘন্টা আগে
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...
১ দিন আগে
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...
১ দিন আগে
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...
১ দিন আগে
