সাওদা সুমির মুক্তি চেয়ে সাদিক কায়েমের বিস্ফোরক স্ট্যাটাস
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর এক নারী কর্মীকে গ্রেপ্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই নারীর নাম বিবি সাওদা (৩৭)।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, ফেসবুকে ভুয়া ফটোকার্ড শেয়ার এবং জ্বালানি তেল সংকট নিয়ে একটি স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিকমাধ্যমে তার মুক্তির দাবিতে নানা পোস্ট দিতে শুরু করেছেন অনেক ব্যবহারকারী। বিশেষ করে, তার তিন বছর বয়সী প্রতিবন্ধী সন্তানের বিষয়টি সামনে এনে মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হচ্ছে।
এদিকে, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার মধ্যরাতে একটি স্ট্যাটাস দিয়েছেন সাদেক কায়েম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি। তার স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, এই গ্রেপ্তার ‘পুরনো ফ্যাসিবাদী নিপীড়নেরই অনুকরণ’।
তিনি আরও লিখেছেন, তিন বছরের বাকপ্রতিবন্ধী শিশুর মাকে মধ্যরাতে বাসা থেকে তুলে নেওয়া অমানবিক এবং এটি ভিন্নমত দমনের ইঙ্গিত বহন করে। একই সঙ্গে তিনি অবিলম্বে বিবি সাওদার মুক্তি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি বন্ধের দাবি জানান।
এ ঘটনায় এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট: অব্যাহতি পাওয়া এনসিপি নেতা গাজী সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের দায়ের করা মামলায় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয় গাজী সালাউদ্দীন তানভীরের বিরুদ্ধে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে...
১৩ মিনিট আগে
ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন
ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউমার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।রবিউল ইসলাম নয়ন বলেন, “রাজাকার-আলবদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ...
১৪ ঘন্টা আগে
‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, যাদের কমিশনার বা মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না, তারা জুলাই আন্দোলনকে পুঁজি করে উপদেষ্টা হয়েছেন। জুলাই ছাড়া তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক
১৪ ঘন্টা আগে
জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ
রাজধানীতে একদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের পর এবার সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর...
১৪ ঘন্টা আগে
