জাতীয়

সারা দেশে ২০ হাজার কি.মি. খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


সারা দেশে ২০ হাজার কি.মি. খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত


তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ জিয়াউর রহমান–এর খাল খনন কর্মসূচির মাধ্যমে একসময় খাদ্য উৎপাদন বৃদ্ধির যে সুফল মিলেছিল, তা আজ প্রমাণিত সত্য। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে অনেক খাল নাব্যতা হারানোয় কৃষি উৎপাদন ব্যাহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, তারেক রহমান–এর নেতৃত্বে দেশে নতুন করে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে জোয়ার-ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছাবে, যা সেচ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে।

রোববার সকালে গৌরনদী উপজেলা–র শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলী খালের পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মন্ত্রী বলেন, “আমরা কোনো দলীয় সরকার বা দলীয় রাষ্ট্র গঠন করব না। আমরা জনগণের সরকার গঠন করব। নির্বাচিত হলে সরকারে থাকব, না হলে থাকব না। তবে নির্বাচনি ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে।”

তিনি আরও বলেন, আমলা ও পুলিশকে জনগণের জন্য কাজ করার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন শিগগিরই হবে। বরিশালে শুরু হওয়া পুনর্খনন কর্মসূচি সেই বৃহৎ পরিকল্পনারই অংশ।

একই সঙ্গে বনায়ন কর্মসূচির আওতায় গাছ রোপণ কার্যক্রমও শুরু হয়েছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


মিষ্টির পদত্যাগ প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অ্যাটর্নি জেনারেল
মিষ্টির পদত্যাগ প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অ্যাটর্নি জেনারেল

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগকে প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় প্রধান তারেক রহমানের কঠোর বার্তা হিসেবে দেখছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।বৃহস্পতিবার (১ অক্টোবর) মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে...

৭ ঘন্টা আগে


৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন

সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...

১৯ ঘন্টা আগে


ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...

২৩ ঘন্টা আগে


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom