সাত বছর পর ‘শরয়ী সমাধান’ অনুষ্ঠান বন্ধের ঘোষণা শায়খ আহমাদুল্লাহর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাত বছর ধরে চলা সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’ আর না করার ঘোষণা দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এর পরিবর্তে এখন থেকে ‘প্রিয়নবীর (সা.) হারিয়ে যাওয়া সুন্নাহ’ নামে নতুন ধারাবাহিক অনুষ্ঠান করবেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ থেকে আর হচ্ছে না সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’। বিগত সাত বছর ধরে চলা অনুষ্ঠানটির সফল সমাপ্তির পর আমরা শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ নতুন ধারাবাহিক-‘প্রিয়নবীর (সা.)-এর হারিয়ে যাওয়া সুন্নাহ’।’
তিনি আরও বলেন, প্রিয়নবী (সা.)-কে ভালোবাসা ঈমানের অংশ। আর সেই ভালোবাসার দাবি পূর্ণ হয় তাঁর সুন্নাহ অনুসরণের মাধ্যমে।
শায়খ আহমাদুল্লাহ বলেন, সমাজ থেকে প্রতিদিনই প্রিয়নবীর সুন্নাহ হারিয়ে যাচ্ছে। অথচ পার্থিব জীবনে সুস্থতা, শৃঙ্খলা, সফলতা ও আত্মপ্রশান্তির জন্য সুন্নাহ অনুসরণের বিকল্প নেই। পাশাপাশি পরকালীন মুক্তি ও প্রিয়নবী (সা.)-এর শাফায়াত লাভের অন্যতম মাধ্যমও তাঁর সুন্নাহ অনুসরণ।
সমাজে সুন্নাহর পুনর্জাগরণের লক্ষ্যেই নতুন ধারাবাহিক অনুষ্ঠানটি শুরু করা হচ্ছে বলে জানান তিনি।
আগামী শুক্রবার থেকে ‘প্রিয়নবীর হারিয়ে যাওয়া সুন্নাহ’ অনুষ্ঠানটি প্রচার শুরু হবে। প্রতি শুক্রবার বাদ জুমা শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজ ও চ্যানেলে একযোগে অনুষ্ঠানটি প্রচারিত হবে।
এ সময় সুন্নাহর প্রতি ভালোবাসা থেকে নতুন অনুষ্ঠানটির খবর প্রিয়জনদের কাছে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
নবীজির টুপি ও পাগড়ি: কেমন ছিল কী জানা যায়
নবীজি (সা.)-এর জীবন মুমিনের জন্য সর্বোত্তম আদর্শ। ইবাদত-বন্দেগি থেকে পোশাক-পরিচ্ছদ, চলাফেরা ও দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রেই তাঁর জীবনে রয়েছে অনুসরণীয় শিক্ষা। রাসুল (সা.) কখনো শুধু টুপি পরতেন, আবার কখনো টুপির ওপর পাগড়িও পরতেন।নবীজির টুপি কেমন ছিলবিভিন্ন বর্ণনায় নবীজি (সা.)-এর টুপি ব্যবহারের কথা পাওয়া যায়। এসব বর্ণনা থেকে জানা যায়, তাঁর...
৭ দিন আগে
যে ৮টি গুণ মুমিনের চরিত্রকে সুন্দর করে
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন— «صِبْغَةَ اللَّهِ»—অর্থাৎ “আল্লাহর রঙ”।এই স্বর্গীয় রঙে রঙিন হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা ও তাঁর প্রিয় রাসুলুল্লাহ ﷺ-এর পছন্দনীয় গুণাবলি নিজের চরিত্রে ধারণ করা।একজন মুমিনের জীবনে যে গুণগুলো বিশেষভাবে থাকা প্রয়োজন—১. তাকওয়া — সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা এবং তাঁর নির্দেশ মেনে চলা।২. ধৈর্য ও সহনশীলতা —
৭ দিন আগে
শিশুকে আয়াতুল কুরসি শেখানোর গুরুত্ব
শিশুদের ছোটবেলা থেকেই কোরআনের সঙ্গে পরিচিত করে তোলা ইসলামী শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। কোরআনের ছোট ছোট সুরা ও আয়াত শেখানোর পাশাপাশি আয়াতুল কুরসিও তাদের মুখস্থ করানো যেতে পারে। সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াতটি আল্লাহর মহত্ত্ব, ক্ষমতা, জ্ঞান ও কর্তৃত্বের পরিচয় তুলে ধরে। শুধু মুখস্থ করার পরিবর্তে এর অর্থ ও শিক্ষা বুঝিয়ে...
৮ দিন আগে
আজ পবিত্র ফাতিহা-ই-ইয়াজদহম
আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার পবিত্র রবিউস সানি মাসের ১১ তারিখ। সুফি অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি ‘ফাতিহা-ই-ইয়াজদহম’ নামে পরিচিত। কাদেরিয়া সুফি ধারার প্রতিষ্ঠাতা, প্রখ্যাত আলেম ও আধ্যাত্মিক সাধক হজরত শেখ আবদুল কাদির জিলানি (রহ.)-এর স্মরণে এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কোরআন তিলাওয়াত, দোয়া, ইসালে সওয়াব ও আলোচনা সভার আয়োজন...
৮ দিন আগে
