জাতীয়

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবরোধে অচল ধানমন্ডি-নিউমার্কেট সড়ক

অনলাইন ডেস্ক

২০ দিন আগে


সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের অবরোধে অচল ধানমন্ডি-নিউমার্কেট সড়ক

ছবি: সংগৃহীত


শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধে ধানমন্ডি–নিউমার্কেট এলাকার যান চলাচল কার্যত অচল হয়ে পড়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার পর শুরু হওয়া এ কর্মসূচিতে ধানমন্ডি থেকে নিউমার্কেট এবং নিউমার্কেট থেকে ধানমন্ডিমুখী—উভয় দিকের সড়ক বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

ঘটনাস্থল ঘুরে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে কয়েকশ শিক্ষার্থী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সড়কে বসে ও দাঁড়িয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনকারীদের মুখে বারবার শোনা যায়, “দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ”। এছাড়া “তুমি কে, আমি কে—ফার্মের মুরগি” এবং “কে বলেছে, কে বলেছে—শিক্ষামন্ত্রী” স্লোগানও দিতে দেখা যায়।

অবরোধের কারণে ধানমন্ডি ও নিউমার্কেটের মধ্যকার গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সারিতে আটকে থাকতে দেখা যায় বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। অনেক যাত্রীকে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বৈরী আবহাওয়া, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে সারা দেশের পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। তাই শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণ এবং তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

বিক্ষোভ চলাকালে ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। এ সময় কিছু শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকদের কথাকাটাকাটি হলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে অন্য শিক্ষক ও উপস্থিত ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


শেখ হাসিনার বক্তব্য নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে ভারতকেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার বক্তব্য নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে ভারতকেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে বসে কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, সে বিষয়ে ভারত সরকারকেই তাদের অবস্থান স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে চায় এবং এমন কোনো কর্মকাণ্ড প্রত্যাশা...

৩৭ মিনিট আগে


জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন। সফরকালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠক এবং বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।সরকারি...

২ ঘন্টা আগে


চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের তিন উপজেলা-হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী-সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।সোমবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রী...

১৩ ঘন্টা আগে


৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...

১৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom