স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি বিভিন্ন মেয়াদে মোট ২২ বার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ইতোমধ্যে ক্ষমতাসীন বিএনপি তাদের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম।
জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামরিক ও বিচারিক পটভূমির বিশিষ্ট ব্যক্তিরা। স্থায়ী, অস্থায়ী ও ভারপ্রাপ্ত—বিভিন্ন মেয়াদ মিলিয়ে দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালনের ইতিহাস বেশ বৈচিত্র্যময়।
শেখ মুজিবুর রহমান
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় গঠিত মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১৯৭৫ সালে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা চালু হলে তিনি আবার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। একই বছরের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের আগ পর্যন্ত তিনি এ পদে ছিলেন।
সৈয়দ নজরুল ইসলাম
মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে মুজিবনগর সরকারের উপ-রাষ্ট্রপতি হিসেবে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
আবু সাঈদ চৌধুরী ও মুহম্মদুল্লাহ
স্বাধীনতার পর বিচারপতি আবু সাঈদ চৌধুরী রাষ্ট্রপতির দায়িত্ব নেন। তার পদত্যাগের পর মুহম্মদুল্লাহ প্রথমে ভারপ্রাপ্ত এবং পরে পূর্ণ মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
খন্দকার মোশতাক থেকে জিয়াউর রহমান
১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর খন্দকার মোশতাক আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এরপর বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং পরে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমান পরবর্তীতে বিএনপি প্রতিষ্ঠা করেন এবং নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন।
আবদুস সাত্তার ও এরশাদ
জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিচারপতি আবদুস সাত্তার প্রথমে অস্থায়ী এবং পরে নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালের সামরিক অভ্যুত্থানের পর তার সরকারের পতন ঘটে। পরে বিচারপতি এ এফ এম আহসান উদ্দিন চৌধুরী রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং পরবর্তীতে হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি হন।
বিচারপতি সাহাবুদ্দিন আহমদ
১৯৯০ সালের গণআন্দোলনে এরশাদের পতনের পর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯৯৬ সালে তিনি আবার রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে পূর্ণ মেয়াদ সম্পন্ন করেন।
আব্দুর রহমান বিশ্বাস থেকে ইয়াজউদ্দিন আহম্মেদ
১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর আব্দুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি হন। এরপর একিউএম বদরুদ্দোজা চৌধুরী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে মুহম্মদ জমির উদ্দিন সরকার এবং পরে অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
জিল্লুর রহমান ও আবদুল হামিদ
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর মো. জিল্লুর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার মৃত্যুর পর মো. আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দুই মেয়াদে প্রায় এক দশক রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন মো. আবদুল হামিদ।
মো. সাহাবুদ্দিন
২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ২০২৬ সালের জুলাইয়ে তার পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হয়।
বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ড. কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে দীর্ঘদিন পর রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের সম্ভাবনা তৈরি হয়েছে। সংসদ সদস্যদের ভোটেই চূড়ান্ত হবে-বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব গ্রহণ করবেন।
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...
১০ ঘন্টা আগে
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...
১৪ ঘন্টা আগে
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...
১৫ ঘন্টা আগে
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...
২২ ঘন্টা আগে
