স্বামী পরাজিত, সংরক্ষিত আসনে সংসদে যাচ্ছেন স্ত্রী-ময়মনসিংহে ব্যতিক্রমী রাজনৈতিক ঘটনা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বামী পরাজিত হলেও সংরক্ষিত নারী আসনের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন স্ত্রী-এমন একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে ময়মনসিংহ জেলায়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মতিউর রহমান নির্বাচনে পরাজিত হলেও তার সহধর্মিণী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হওয়ার পথে রয়েছেন।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, ওই আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলু পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। অপরদিকে জামায়াত প্রার্থী মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট, ফলে তিনি পরাজিত হন। তবে নির্বাচনে পরাজয়ের পরও দলীয় সিদ্ধান্তে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত হন তার স্ত্রী সাবিকুন্নাহার মুন্নী।
দলীয় সূত্রে জানা গেছে, সাবিকুন্নাহার মুন্নী বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ছিলেন।
আইন পেশায়ও সক্রিয় মুন্নী সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করছেন। পাশাপাশি মানবাধিকার ও আইনি সুরক্ষা কেন্দ্র (মাসুক)-এর নির্বাহী পরিচালক, ল’ইয়ার্স কাউন্সিলের (মহিলা শাখা) সেক্রেটারি এবং লিগ্যাল এইড বাংলাদেশের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য, কঠিন রাজনৈতিক সময়ে দলের প্রতি তার অবদান ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ বিষয়ে মতিউর রহমান বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীর ব্যক্তিগত পরিচয়ের ভিত্তিতে নয়, বরং যোগ্যতা ও ত্যাগের মূল্যায়নের ভিত্তিতে মনোনয়ন দেয়। মুন্নীকে পরিশ্রমী ও যোগ্য মনে করেই মনোনয়ন দেওয়া হয়েছে।”
অন্যদিকে মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সাবিকুন্নাহার মুন্নী বলেন, “দল আমার ওপর আস্থা রেখেই আমাকে মনোনীত করেছে। আমি নির্বাচিত হলে দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ঘটনা বাংলাদেশের রাজনীতিতে পারিবারিক ও দলীয় সমন্বয়ের একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে।
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...
৬ ঘন্টা আগে
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...
১৪ ঘন্টা আগে
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...
১৪ ঘন্টা আগে
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে
১৫ ঘন্টা আগে
