জাতীয়

স্বৈরাচারী সরকারের কারণে বাপেক্স ধ্বংস হয়েছিল, পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

২ মাস আগে


স্বৈরাচারী সরকারের কারণে বাপেক্স ধ্বংস হয়েছিল, পুনর্গঠনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পূর্ববর্তী স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকার দেশীয় গ্যাস অনুসন্ধান ও খনির উন্নয়নে নিয়োজিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড) অকার্যকর করে দেশের গ্যাস খাতকে বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল করে তুলেছিল। বর্তমান সরকার বাপেক্সকে পুনর্গঠন করে জ্বালানি খাতে দেশের স্বনির্ভরতা ফিরিয়ে আনতে কাজ করছে।

বুধবার (১৫ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে দেশীয় সক্ষমতাকে কাজে লাগানোর পরিবর্তে পরিকল্পিতভাবে পুরো গ্যাস খাত বিদেশি কোম্পানির হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। এর ফলে দেশের নিজস্ব অনুসন্ধান কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

তিনি জানান, বর্তমান সরকার বাপেক্সকে আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠানে রূপ দিতে নতুন রিগ আমদানি, আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতে বাপেক্স নিজস্ব সক্ষমতায় নতুন গ্যাসকূপ খনন এবং পুরোনো কূপে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে।

জ্বালানি নিরাপত্তার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে দেশের অর্থনীতি ও জ্বালানি খাত দুর্বল হয়ে পড়েছে। বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বর্তমান সরকার বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা করছে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ পরিশ্রমী, তরুণ সমাজ উদ্যমী, কৃষক উৎপাদনশীল এবং উদ্যোক্তারা সম্ভাবনাময়। দুর্নীতি নিয়ন্ত্রণ, ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করা গেলে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘ স্বৈরশাসনের ফলে শুধু রাজনীতি ও অর্থনীতি নয়, সমাজ ও পারিবারিক মূল্যবোধও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠায় জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা এবং প্লাস্টিক-পলিথিন ফেলা বন্ধে দেশব্যাপী সামাজিক সচেতনতা গড়ে তুলতে সংসদ সদস্যদের নেতৃত্বে কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন।

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনের কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, গত ৭ জুন শুরু হওয়া দ্বিতীয় অধিবেশন এক মাস নয় দিন ধরে চলে। এ সময়ে বাজেটের ওপর সরকারি ও বিরোধী দলের ৩১৬ জন সংসদ সদস্য প্রায় ৪৮ ঘণ্টা ৫১ মিনিট আলোচনা করেন। অধিবেশনে মোট ১১টি বিল পাস এবং বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

অধিবেশন সফলভাবে পরিচালনায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অবদানের প্রশংসা করে তাদের চলতি এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ বিশেষ সম্মানী ভাতা প্রদানের জন্য স্পিকারের প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

বক্তব্যের শেষে তিনি বলেন, দেশের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।


মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে

৩ ঘন্টা আগে


ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...

৮ ঘন্টা আগে


গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক

পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...

৯ ঘন্টা আগে


ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না

পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...

৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom