স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে মাদক নির্মূল করতে চান নাসীরুদ্দীন পাটওয়ারী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-৮ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে সংসদে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চান বলে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, দায়িত্ব পেলে দেশজুড়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করবেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে নির্বাচনী লিফলেট বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
“দোয়া করবেন, যেন আমি সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি এবং পুরো বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করতে পারি।”
তিনি মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে বলেন, দায়িত্ব পেলে সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে জেলে পাঠানো হবে।
ঢাকা-৮ আসনের মাদক সিন্ডিকেটকে সতর্ক করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মাদক কারবারের পেছনে থাকা ব্যক্তিদের সচেতন হওয়া উচিত। তিনি দাবি করেন, যারা নিজেদের স্বার্থে কর্মীদের হাতে মাদক ও অস্ত্র তুলে দেয়, শেষ পর্যন্ত সেই অস্ত্রই তাদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে।
এনসিপি প্রার্থী আরও বলেন, রাজধানীর এই আসন দীর্ঘদিন ধরে মাদক ও অপরাধের ঝুঁকিতে রয়েছে। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে রাজনৈতিক সদিচ্ছা ও শক্তিশালী প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন। তিনি নির্বাচিত হলে মাদকমুক্ত ঢাকা-৮ গড়ার অঙ্গীকারও করেন।
উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারণা তীব্র হচ্ছে এবং মাদক ও আইনশৃঙ্খলা ইস্যু নির্বাচনী আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
৭ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
