বানিজ্য

স্বর্ণের দাম ২ লাখ টাকা ছাড়াল

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


স্বর্ণের দাম ২ লাখ টাকা ছাড়াল

দেশের বাজারে প্রথমবারের মতো ২ লাখের ঘরে সোনার ভরি, আগামীকাল থেকে কার্যকর নতুন দর

 

দেশের বাজারে প্রথমবারের মতো সোনার দাম ২ লাখ টাকা অতিক্রম করেছে। প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট)-এর দাম ৩ হাজার ১৫০ টাকা বৃদ্ধি পাওয়ায় এই নতুন রেকর্ড হয়েছে। এর ফলে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এখন ২ লাখ ৭২৬ টাকায় বিক্রি হবে। এই নতুন মূল্য আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশে কার্যকর হবে।

সোমবার (৬ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম বৃদ্ধির এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পাওয়ায় বাজুস দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

নতুন মূল্য কাঠামো অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম স্থির হয়েছে ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকায়। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা

অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুসারে, ২২ ক্যারেটের রুপার দাম ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ২ হাজার ৬৮৩ টাকা, এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ২ হাজার ২৯৮ টাকা বহাল আছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।


টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা
টানা বৃষ্টিতে রাজধানীতে কাঁচামরিচ ৪০০ টাকা কেজি, বিপাকে সাধারণ ক্রেতারা

টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাবে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার খুচরা বাজারগুলোতে হঠাৎ করেই বেড়েছে কাঁচামরিচের দাম। বর্তমানে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অল্প সময়ের ব্যবধানে এমন মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।রোববার উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর বাজারসহ প্রায় সব খুচরা...

১ দিন আগে


এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

দেশে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে চলমান গুঞ্জনের মধ্যে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে এ বিষয়ে প্রচারিত বিভিন্ন তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে।শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক

২ দিন আগে


রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ
রাজধানীতে মাছ-ডিমের দামে নতুন ঊর্ধ্বগতি, নাগালের বাইরে সামুদ্রিক মাছ

রাজধানীর বাজারে গরুর মাংসের দাম স্থিতিশীল থাকলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে মাছ, ডিম ও কিছু ধরনের মুরগির দাম। বিশেষ করে মাছের বাজারে ঊর্ধ্বগতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে। সামুদ্রিক মাছের দাম এতটাই বেড়েছে যে, অধিকাংশ প্রজাতির মাছ কিনতে এখন ক্রেতাদের প্রতি কেজিতে এক হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর...

৪ দিন আগে


চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতা, ব্যবসায়ীদের উদ্বেগ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও জলদস্যুতার ঘটনা বেড়েছে। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ব্যবসায়ীদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোর আস্থা কমে যেতে পারে। একই সঙ্গে বীমা ব্যয় ও পণ্য পরিবহনের খরচও...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom