স্বতন্ত্র প্রার্থী অনিদের সমর্থন পেলেন ছাত্রদল নেতা জেসান
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী অনিদ হাসান।
'স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ (উমামা-সাদী-জাহেদ) প্যানেলের এই প্রার্থী মঙ্গলবার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তার সিদ্ধান্ত জানান।
ওই পোস্টে অনিদ হাসান ছাত্রদলের প্রার্থী আবু হায়াত মো. জুলফিকার জেসানকে তার পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দেন। ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ আগে (সকাল ৭টা ৪২ মিনিট) এই ঘোষণাটি আসে।
অনিদ তার পোস্টে উল্লেখ করেন, "বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং একটি মুক্ত, অবাধ, প্রগতিশীল সাংস্কৃতিক ক্যাম্পাসের বিনির্মাণের বৃহত্তর স্বার্থে আমি অনিদ হাসান, ডাকসু নির্বাচন ২০২৫-এর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থিতা, আবু হায়াত মো. জুলফিকার ভাইকে সমর্থন দিয়ে প্রত্যাহার করছি।"
জেসানকে সমর্থন দেওয়ার এই সিদ্ধান্ত ডাকসু নির্বাচনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...
১৬ ঘন্টা আগে
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১ দিন আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ দিন আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১ দিন আগে
