খেলাধুলা

সৌদি আরব থেকে নিরাপদে দেশে ফিরলেন মুশফিক রহিম

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


সৌদি আরব থেকে নিরাপদে দেশে ফিরলেন মুশফিক রহিম

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে ওমরাহ পালন করতে গিয়ে আটকা পড়েছিলেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। অবশেষে তিনি নিরাপদে দেশে ফিরেছেন। আজ সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আকাশপথে বিঘ্ন সৃষ্টি হলে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন মুশফিক। ওমরাহ শেষে সৌদি আরব থেকে দুবাই হয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল তার। কিন্তু দুবাইগামী ফ্লাইট মাঝপথ থেকে আবার জেদ্দায় ফিরে আসায় তাকে সেখানেই অবস্থান করতে হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটগুলো ফিরে আসায় তিনি হাজারো যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন এবং সবার কাছে দোয়া চেয়েছিলেন।

পরবর্তীতে রোববার দিবাগত রাতে বিমানে উঠতে পারার খবর জানিয়ে স্বস্তির বার্তা দেন এই উইকেটকিপার-ব্যাটার। তিনি জানান, নিরাপদে বিমানে উঠেছেন এবং ইনশাআল্লাহ সকালে ঢাকায় পৌঁছাবেন।

তার দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিষয়টি ব্যক্তিগতভাবে তদারকির কথা জানান। তিনি বলেন, মুশফিকের সঙ্গে তার কথা হয়েছে এবং ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে।

সব মিলিয়ে অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরলেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।

 


ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের গুঞ্জন, তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা নেই
ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের গুঞ্জন, তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা নেই

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে পদত্যাগের জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার আংশিকভাবে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তিনি নজিরবিহীন চাপের মুখে পড়েছেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন।প্রতিবেদন অনুযায়ী, ইনফান্তিনোর

১ দিন আগে


বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার নিয়ে ফিফার ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার নিয়ে ফিফার ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা

বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি বিশ্বকাপসহ তাদের প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ২০ বিলিয়ন মার্কিন ডলারের একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) গঠনের প্রস্তাব দিয়েছে। এ প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাও রয়েছে।ফিফার দাবি, পরিকল্পনাটি...

৪ দিন আগে


বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনতে ফিফার পরিকল্পনা
বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনতে ফিফার পরিকল্পনা

বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন এবং এর সংখ্যালঘু মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে এই উদ্যোগকে ‘ফুটবলের আত্মা বিক্রির চেষ্টা’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।বুধবার (২৯ জুলাই)...

৫ দিন আগে


দেশে ফেরার সুযোগ না পাওয়ার পেছনে ‘ভয়ের’ কথা বললেন সাকিব আল হাসান
দেশে ফেরার সুযোগ না পাওয়ার পেছনে ‘ভয়ের’ কথা বললেন সাকিব আল হাসান

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, তার দেশে ফেরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি স্মরণীয় ঘটনা হতে পারে। আর সেই কারণেই কিছু মানুষ তাকে দেশে ফিরতে দিতে অনীহা দেখাচ্ছেন বলে মনে করেন তিনি।সম্প্রতি ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরা, আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ এবং বিশ্বকাপে খেলার সম্ভাবনা...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom