সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে যোগদান ইরানবিরোধী নয়: পররাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদান কোনোভাবেই ইরানকে লক্ষ্য করে নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা এবং হুথি বিদ্রোহীদের নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধি করা।
রোববার (২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হয়েছে মূলত আঞ্চলিক নিরাপত্তা এবং হুথি হুমকি মোকাবিলার প্রেক্ষাপটে। এর সঙ্গে ইরানকে বাদ দেওয়া বা কোনো দেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রশ্নই আসে না।
তিনি জানান, বাংলাদেশ একই সময়ে ইরানের সঙ্গেও নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে। ফলে এ পদক্ষেপকে কোনোভাবেই ইরানবিরোধী হিসেবে ব্যাখ্যা করার সুযোগ নেই।
সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার হবে
হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল হজ, ওমরাহ বা ধর্মীয় যোগাযোগের মধ্যেই সীমাবদ্ধ নয়। দুই দেশের সম্পর্ককে আরও বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।
তিনি বলেন, "ঢাকা ও রিয়াদের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী কৌশলগত সম্পর্কে পরিণত হবে। এটিকে শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই।"
তিনি আরও বলেন, সৌদি আরব ইসলাম ধর্মের দুই পবিত্র মসজিদ-মসজিদুল হারাম ও মসজিদে নববীর রক্ষক। এ কারণে দেশটির সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক, আত্মিক ও নৈতিক সম্পর্ক রয়েছে।
তার ভাষায়, সৌদি আরব যদি কখনো নিরাপত্তা সহযোগিতা চায়, তাহলে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সেই সহযোগিতায় ইতিবাচকভাবে সাড়া দেবে।
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর হচ্ছে
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক প্রেসিডেন্সিয়াল বিশেষ দূত সার্জিও গরের সাম্প্রতিক ঢাকা সফর ছিল পরিচিতিমূলক ও সম্পর্ক জোরদারের অংশ।
তিনি জানান, সফরকালে সার্জিও গরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, ভূরাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
হুমায়ুন কবির বলেন, সফর শেষে সার্জিও গর প্রকাশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যুক্তরাষ্ট্রের "সর্বোচ্চ সম্মান" থাকার কথা উল্লেখ করেছেন, যা দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্কের গভীরতার প্রতিফলন।
‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান মার্কিন প্রশাসন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী এবং বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করছে।
চীনা বিনিয়োগ নিয়ে কোনো আপত্তি তোলেনি যুক্তরাষ্ট্র
সার্জিও গরের সঙ্গে বৈঠকে বাংলাদেশে চীনা বিনিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্র কোনো আপত্তি তুলেছে কি না-এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, এ ধরনের কোনো বিষয় বৈঠকে আলোচনায় আসেনি।
তিনি বলেন, বাংলাদেশে যেমন চীনের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে, তেমনি যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশেরও বড় বিনিয়োগ রয়েছে।
তার ভাষায়, সরকার কোনো পক্ষের সঙ্গে বিরোধে না গিয়ে সব উন্নয়ন সহযোগী ও বিনিয়োগকারীর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে চায়।
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...
১ ঘন্টা আগে
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
১০ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
১৬ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
১৭ ঘন্টা আগে
