বিশেষ সংবাদ

সেন্টমার্টিনের কাছে পাঁচ ট্রলারসহ ৪০ বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


সেন্টমার্টিনের কাছে পাঁচ ট্রলারসহ ৪০ বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপকূল সংলগ্ন সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে মাছ ধরার সময় পাঁচটি ট্রলারসহ ৪০ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। স্থানীয় বোট মালিক ও জেলেদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই খবর নিশ্চিত করা হয়েছে।

টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সেন্টমার্টিনের কাছে সাগরে মাছ শিকার করার সময় এই ঘটনা ঘটে। আটককৃত ট্রলারগুলোর মধ্যে তিনটি টেকনাফ পৌর এলাকার এবং দুটি শাহপরীর দ্বীপ এলাকার। তাৎক্ষণিকভাবে আটককৃত জেলেদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, বুধবার সকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব সাগরে প্রায় ২০-৩০টি বাংলাদেশি ট্রলার মাছ ধরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে করে এসে অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচটি ট্রলার ও তার জেলেদের নিয়ে যায়।

এদিকে, এই ঘটনার দায় স্বীকার করেছে আরাকান আর্মি। গ্লোবাল আরাকান নেটওয়ার্ক নামের একটি সংবাদমাধ্যমে দেওয়া বিবৃতিতে তারা জানিয়েছে, বাংলাদেশের জেলেরা তাদের জলসীমা লঙ্ঘন করে রাথেডং টাউনশিপের কোয়েটান-কাউক ও চেইনখারলি গ্রামের পশ্চিমে মাছ ধরছিল। তাই আরাকান কোস্ট গার্ড সকাল আটটা থেকে দুপুরের মধ্যে আলাদা অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনি জেলেদের কাছ থেকে বিষয়টি জানতে পেরেছেন এবং এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন।


ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ

নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,

১ দিন আগে


মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ  অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক  ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...

২৪ দিন আগে


বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর

২ মাস আগে


ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...

৩ মাস আগে

Dr.Mahfuzul Alom