শাবিপ্রবি: দীর্ঘ ২৮ বছর পর নভেম্বরে শাকসু নির্বাচন
অনলাইন ডেস্ক
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন যে, আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। সর্বশেষ ১৯৯৭ সালে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যার পর থেকে দীর্ঘ ২৮ বছর ধরে এটি অচল ছিল।
উপাচার্য জানান, একটি গণতান্ত্রিক পরিবেশে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছাত্র সংসদ নির্বাচন হওয়া জরুরি। তিনি বলেন, “আমরা আশা করি, খুব শিগগিরই শাকসু নির্বাচন হবে। তবে এর জন্য শিক্ষার্থী ও ছাত্রনেতাদের সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনকালীন কোনো প্রকার সংঘাত বা একাডেমিক কার্যক্রমে বিঘ্ন ঘটানো কাম্য নয়।
বর্তমানে শাবিপ্রবিতে সেমিস্টার ফাইনালের প্রস্তুতিমূলক ছুটি (পিএল) চলছে এবং অক্টোবরের মাঝামাঝি সময়ে পরীক্ষা শেষ হবে। এই সময়সীমা পার হওয়ার পরেই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। উপাচার্য আরও জানান, আগামী দুই-তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে এবং হল সংসদের গঠনতন্ত্র তৈরির কাজও দ্রুত সম্পন্ন হবে। নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করবে।
উল্লেখ্য, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাকসু), এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চাকসু) ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এই প্রেক্ষাপটে শাবিপ্রবির শিক্ষার্থীরা দীর্ঘ দিন ধরেই শাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছিলেন।
রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ২৭ জুলাই সংঘটিত সহিংসতায় মারধরের শিকার শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর একটি আদালতে মাহমুদুল হাসানের বাবা এ মামলা দায়ের করেন।মামলায় সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...
২ দিন আগে
বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগের ভিত্তিতে আরও চারজন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ,
২ দিন আগে
সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে...
২ দিন আগে
রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় দুইজন গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন ছাত্রসংগঠনের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারসহ ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মারধরের শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড-সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হলেও, একই ঘটনায় প্রক্টর কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের ওপর হামলাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে...
৪ দিন আগে
