অপরাধ

শাহবাগে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ডাকসু: ভিপি সাদিক কায়েম

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


শাহবাগে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ডাকসু: ভিপি সাদিক কায়েম

ছবি: সংগৃহীত


রাজধানীর শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) কয়েকজন নেতা ও শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা এবং মুহসীন হল সংসদের সংস্কৃতি সম্পাদক জুলহাস ইসলামসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয়।

ঘটনার বিষয়ে ডাকসুর পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় জুলহাস ইসলামের কানের পর্দা ফেটে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করেছে ডাকসু।

রোববার (২৬ এপ্রিল) ডাকসুর ভিপি সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, শাহবাগ থানায় সংঘটিত ঘটনায় মুহসীন হল সংসদের সংস্কৃতি সম্পাদক জুলহাস ইসলামের কানের পর্দা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি সাংবাদিক, শিক্ষার্থী এবং ডাকসু ও হল সংসদের প্রতিনিধিদের ওপর হামলা নিন্দনীয় ও অগ্রহণযোগ্য।

তিনি আরও জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে এবং প্রতিবেদন পাওয়ার পর যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে।


কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনা ও সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান

৪ ঘন্টা আগে


২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কম্পিউটার টাইপিংয়ের ভুলে অস্বাভাবিক এ বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট...

৮ ঘন্টা আগে


মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন
মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার

৯ ঘন্টা আগে


দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom