জাতীয়

শাহজালাল বিমানবন্দর নামেই আন্তর্জাতিক, ভেতরে মাছের বাজার

অনলাইন ডেস্ক

১ দিন আগে


শাহজালাল বিমানবন্দর নামেই আন্তর্জাতিক, ভেতরে মাছের বাজার

ছবি: সংগৃহীত


হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামেই কেবল আন্তর্জাতিক, কিন্তু এর ভেতরের বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা দেখলে যে কারও এটিকে মাছের বাজার মনে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমে আন্তর্জাতিক ইসলামী বইমেলা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরে পৌঁছানোর ১০ মিনিটের মধ্যেই যাত্রীরা লাগেজ পেয়ে যান। অথচ ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে দুই থেকে চার ঘণ্টা অপেক্ষা করেও অনেক যাত্রী লাগেজ পান না।

তিনি অভিযোগ করেন, লাগেজ পেতে দেরির পাশাপাশি বিমানবন্দরের ভেতর থেকে মালামাল চুরি এবং বিভিন্নভাবে যাত্রী হয়রানির ঘটনাও ঘটছে।

বিমানবন্দরে যাত্রী হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. আখতারুজ্জামান এবং জামায়াতের সাবেক সংসদ সদস্যদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনাও সমালোচনা করেন ডাকসু ভিপি।

তিনি বলেন, রাষ্ট্রের উচিত ছিল বিমানবন্দরের অব্যবস্থাপনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু তা না করে যারা ভুক্তভোগী হয়ে প্রতিবাদ করেছেন, তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে। সর্বশেষ মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সাদিক কায়েম অবিলম্বে বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ, অব্যবস্থাপনার জন্য জবাবদিহি নিশ্চিত এবং তার ভাষায় ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তিরও দাবি জানান তিনি।


সালাম দেওয়া পথশিশুদের দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, খাওয়ালেন খাবার
সালাম দেওয়া পথশিশুদের দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, খাওয়ালেন খাবার

ঢাকার বিজয় সরণির ব্যস্ত সড়কে প্রতিদিন ফুল, পানি ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করেন বেশ কিছু পথশিশু। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তারা নিয়মিত তাকে সালাম দেন। প্রধানমন্ত্রীও নিয়মিত তাদের সালাম গ্রহণ করেন।  প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, নিয়মিত যাতায়াতের পথে প্রধানমন্ত্রী

২ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর বক্তব্যে গ্রামীণ অর্থনীতি ও বিনিয়োগের পরিবেশ
প্রধানমন্ত্রীর বক্তব্যে গ্রামীণ অর্থনীতি ও বিনিয়োগের পরিবেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘শক্তিশালী গ্রামীণ অর্থনীতি মানে সমৃদ্ধ বাংলাদেশ। বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার।’ শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আইনের শাসন সবার প্রতি সমানভাবে প্রয়োগ করা হবে। মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত

১৫ ঘন্টা আগে


কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর
কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। তিনটি লরিতে করে এই ইউরেনিয়াম রূপপুরে নেওয়া হচ্ছে। শনিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে গাড়িবহরটি বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। পুরো পরিবহন কার্যক্রমে সেনাবাহিনীর পাশাপাশি এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার

১৬ ঘন্টা আগে


সালাহউদ্দিনের সম্পদ নিয়ে ফেসবুকে হাসনাতের প্রশ্ন
সালাহউদ্দিনের সম্পদ নিয়ে ফেসবুকে হাসনাতের প্রশ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুরোনো দুর্নীতি মামলা, সম্পদের পরিমাণ ও এর উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি সালাহউদ্দিন আহমদের সম্পদের স্বচ্ছ হিসাব প্রকাশ...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom