বিশেষ সংবাদ

শাহজালাল থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


শাহজালাল থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত


প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল দ্রুততম সময়ে চালুর নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পুনরায় আলোচনায় বসার কথাও বলেছেন তিনি।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

পরিচালনা চুক্তিতে জটিলতা

টার্মিনালের প্রায় ৯৯ শতাংশ নির্মাণকাজ শেষ হলেও পরিচালনাসংক্রান্ত মতবিরোধের কারণে এটি এখনো যাত্রীসেবার জন্য উন্মুক্ত হয়নি। জাপানের চার প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছর মেয়াদি পিপিপি চুক্তির আলোচনা আটকে আছে।

কনসোর্টিয়াম উচ্চহারে ল্যান্ডিং চার্জ, যাত্রী সুরক্ষা ফি, বিমানবন্দর উন্নয়ন ফি থেকে অংশীদারত্ব এবং বাণিজ্যিক স্পেস নিয়ন্ত্রণের মতো শর্ত দিয়েছে, যা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) অবাস্তব মনে করছে।

আর্থিক ও আইনি জটিলতা

থার্ড টার্মিনাল নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ রয়েছে, প্রকল্প থেকে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে।

এছাড়া বেবিচক ও অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)-এর মধ্যে বিরোধে আন্তর্জাতিক সালিশি বোর্ডের রায়ে বেবিচককে প্রায় ১,৬৫০ কোটি টাকা পরিশোধ করতে হতে পারে। মালয়েশিয়া, যুক্তরাজ্য ও জার্মানির তিন বিচারকের সমন্বয়ে গঠিত বোর্ড এ রায় দেয়।

নকশাগত ত্রুটি ও নেটওয়ার্ক সংকট

টার্মিনালের অভ্যন্তরে মোবাইল নেটওয়ার্ক কভারেজ না থাকা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মূল নকশায় ‘ইনবিল্ডিং সলিউশন’ না থাকায় এখন সিলিং খুলে নতুন অবকাঠামো বসাতে হবে। এতে আরও ছয়-সাত মাস সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

গ্রামীণফোন, রবি ও বাংলালিংক শুধু জায়গা ভাড়া দিতে আগ্রহ দেখালেও পূর্ণাঙ্গ প্রস্তাব দেয়নি। একমাত্র টেলিটক নেটওয়ার্ক স্থাপন ও রাজস্ব ভাগাভাগির প্রস্তাব দিয়েছে।

সক্ষমতা ও ব্যয়

টার্মিনাল চালু হলে বার্ষিক যাত্রী হ্যান্ডলিং সক্ষমতা দাঁড়াবে ২৪ মিলিয়নে (পুরোনো টার্মিনালসহ), যা বর্তমানে প্রায় ৮ মিলিয়ন। কার্গো হ্যান্ডলিং সক্ষমতাও বেড়ে বছরে পাঁচ লাখ টনে পৌঁছাবে।

প্রকল্প ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার দিয়েছে প্রায় ৫,২৫৮ কোটি টাকা এবং অবশিষ্ট ১৬,১৪১ কোটি টাকার ঋণ দিচ্ছে জাইকা।

সরকারের অবস্থান

বেবিচক চেয়ারম্যান জানিয়েছেন, আর্থিক ও চুক্তিসংক্রান্ত বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজনে বিদেশি অপারেটর না পেলে বেবিচকের নিজস্ব ব্যবস্থাপনাতেও পরিচালনার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

বিমানমন্ত্রী বলেন, কবে নাগাদ টার্মিনাল চালু হবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে প্রধানমন্ত্রী দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

১৫ দিন আগে


জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...

২১ দিন আগে


দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি

ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...

২২ দিন আগে


মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ
মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ

মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা...

২৮ দিন আগে

Dr.Mahfuzul Alom