শেখ হাসিনাসহ পলাতকদের দেশে ফিরিয়ে বিচারের দাবি আখতার হোসেনের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রসিকিউশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ দাবি জানান।
আখতার হোসেন বলেন, “যারা ফাঁসির আসামি, যারা দণ্ডপ্রাপ্ত, তারা বিদেশে যেখানেই থাকুক না কেন, তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে হবে। এটি নির্বাচিত সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।”
বিচার প্রক্রিয়া গতিশীল করার আহ্বান
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার যেন মন্থর না হয় এবং কোনোভাবে বাধাগ্রস্ত না হয়-সে বিষয়ে সরকারকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে হবে। যেসব ঘটনায় এখনো মামলা হয়নি, সেগুলোতেও আন্তর্জাতিক আইন মেনে প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের দেশে এনে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান তিনি।
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সমালোচনা
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের প্রসঙ্গে আখতার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হলেও সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। তার মতে, এতে বোঝা যায়-ক্ষমতা গ্রহণে অনুকূল অংশ তারা গ্রহণ করছে, কিন্তু জবাবদিহিমূলক অংশ এড়িয়ে যাচ্ছে।
তিনি অভিযোগ করেন, শুরু থেকেই সংস্কারের প্রশ্নে বিএনপির অবস্থান ছিল দ্বিধান্বিত। জনচাপের মুখে তারা অবস্থান পরিবর্তন করেছে বলেও দাবি করেন তিনি।
ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রসঙ্গ
আখতার হোসেন জানান, দুটি মামলায় ট্রাইব্যুনালে তার সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে-একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংসতা এবং অন্যটি ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ড-সংক্রান্ত মামলা। এ বিষয়ে খোঁজ নিতেই তিনি ট্রাইব্যুনালে গিয়েছিলেন বলে জানান।
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...
১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...
১০ ঘন্টা আগে
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
১৯ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
১ দিন আগে
