শহরাঞ্চলে ভোটের অঙ্কে ভয়, স্থানীয় নির্বাচন দিচ্ছে না সরকার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিভাগীয় ও জেলা শহরগুলোতে ভোটের হিসাব-নিকাশ দেখে সরকারি দল স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না বলে অভিযোগ করেছেন ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা লিখেছেন, “শহরগুলোতে ভোটের অঙ্ক দেখে নির্বাচন দেওয়ার সাহস পাচ্ছে না সরকারি দল। ইন্টেরিমকে সকাল-বিকেল বিনা ভোটের সরকার বলে গালি দেওয়া দলটি এখন বিনা ভোটের মেয়র দিচ্ছে সব জায়গায়।”
রোববার সরকার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন শীর্ষস্থানীয় নেতা রয়েছেন বলে জানা গেছে। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে আসিফ মাহমুদ আশঙ্কা প্রকাশ করে আরও লেখেন, ভবিষ্যতে উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও ওয়ার্ড কাউন্সিলর পদেও “বিনা ভোটে” নিয়োগ দেওয়া হতে পারে।
তবে এসব অভিযোগ ও শঙ্কা নাকচ করে দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রশাসক নিয়োগ ও নির্বাচন বিলম্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ার ওপর। স্থানীয় সরকার ব্যবস্থায় জনপ্রতিনিধিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে সময়মতো নির্বাচন আয়োজন গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন।
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
১ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
৬ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
৭ ঘন্টা আগে
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...
৭ ঘন্টা আগে
