জাতীয়

শিক্ষার্থীদের ফ্রি ওয়াই–ফাই, শিক্ষকদের ট্যাব দেবে সরকার: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


শিক্ষার্থীদের ফ্রি ওয়াই–ফাই,  শিক্ষকদের ট্যাব দেবে সরকার: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত


দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই–ফাই সুবিধা চালুর পরিকল্পনা করছে সরকার। একইসঙ্গে শিক্ষকদের প্রত্যেককে একটি করে ট্যাব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তার মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ পরিকল্পনার কথা জানানো হয়।

জানা গেছে, নির্বাচনি ইশতেহারে শিক্ষাখাতের উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের পক্ষ থেকে ১৮০ দিন বা ছয় মাসের একটি কর্মসূচি নেওয়া হচ্ছে। এ কর্মসূচির বিস্তারিত রূপরেখা তৈরির জন্য সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়।

পরিকল্পনায় যেসব উদ্যোগ রয়েছে

শিক্ষা মন্ত্রণালয় (বাংলাদেশ) জানিয়েছে, কর্মসূচির আওতায় কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হবে, যেমন-

  • ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষককে ট্যাব দেওয়া

  • শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই–ফাই সুবিধা চালু

  • জাতীয় শিক্ষা কারিকুলাম পর্যালোচনা (কারিকুলাম রিভিউ)

  • শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোগ

সরকারের দাবি, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের শিক্ষাব্যবস্থাকে আরও ডিজিটাল ও আধুনিক করা সম্ভব হবে।


নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে

দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...

২ ঘন্টা আগে


Garment worker
Garment worker

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...

১৫ ঘন্টা আগে


পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,

১ দিন আগে


ন্যূনতম মজুরি ২২ হাজারের দাবি শ্রমিকদের মালিকদের ১৫ হাজার ৮০০
ন্যূনতম মজুরি ২২ হাজারের দাবি শ্রমিকদের মালিকদের ১৫ হাজার ৮০০

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ (২৪ নভেম্বর) আবারও বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। গতকাল সোমবার (২৩ নভেম্বর) প্রায় আট ঘণ্টা আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কোনো ঐকমত্য হয়নি। সর্বশেষ আলোচনায় শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। সোমবার বোর্ডের তৃতীয় সভায়...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom