শিমের কেজি ২০০ বেশি দামে তেল-চিনি-এলপিজি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর বাজারে শীতের আগাম সবজি হিসেবে শিমের দাম বেড়ে কেজিপ্রতি ২০০ টাকায় উঠেছে। একই সঙ্গে সরবরাহ সংকটের কারণে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল ও চিনি। এলপিজি গ্যাসের ক্ষেত্রেও সরকার নির্ধারিত দামের তুলনায় কয়েকশ টাকা বেশি গুনতে হচ্ছে ভোক্তাদের।
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর রায়ের বাজার, রামপুরা, হাজীপাড়া, মালিবাগ, সেগুনবাগিচা ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে প্যাকেটজাত এক কেজি চিনির নির্ধারিত খুচরা মূল্য ১১০ টাকা হলেও বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এক লিটার সয়াবিন তেলের এমআরপি ২০৪ টাকা হলেও নেওয়া হচ্ছে ২১০ টাকা। কোনো কোনো দোকানে প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না। সেখানে খোলা তেল ও চিনি প্যাকেটজাত পণ্যের দামে বিক্রি করা হচ্ছে।
সবজির বাজারেও স্বস্তি নেই। বেগুন, করলা, বরবটি, ঢ্যাঁড়স, পটল ও কাঁকরোলসহ বেশির ভাগ সবজি ৭০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। লম্বা বেগুন ১০০, গোল বেগুন ১২০ এবং টমেটো ১২০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বরবটি, ঝিঙে ও করলার দাম ৮০ টাকা কেজি। লাউ প্রতি পিস ৫০ থেকে ৭০ টাকা এবং কচুরমুখি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শীতের আগাম সবজির মধ্যে শিমের দাম সবচেয়ে বেশি। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকায়। বিপরীতে পেঁপে পাওয়া যাচ্ছে ৩০ টাকা কেজিতে।
তবে কাঁচা মরিচের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। কয়েক সপ্তাহ আগে কেজিপ্রতি ২০০ টাকা পর্যন্ত ওঠা কাঁচা মরিচ এখন সরবরাহ বাড়ায় মানভেদে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই বাড়তি। এক ক্রেতা ইদ্রিস মিয়া বলেন, বেগুন ১০০, করলা ৮০, ছোট লাউ ৫০ টাকা এবং এক পোয়া মরিচ ৪০ টাকায় কিনেছেন। তাঁর ভাষ্য, সবকিছুর দামই বেশি।
মাছ ও মুরগির বাজারেও খুব একটা পরিবর্তন দেখা যায়নি। ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দামও আগের উচ্চমূল্যেই রয়েছে—প্রতি ডজন ১৫৫ টাকা এবং চারটি ৫৫ টাকা।
মাছের মধ্যে তেলাপিয়া ২৫০ থেকে ২৬০, পাঙাশ ২২০ থেকে ২৩০, রুই-কাতলা ৩৮০ থেকে ৪২০ এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবদা ৩৫০ থেকে ৪০০, ট্যাংরা ৭০০, ভেটকি ৪০০ থেকে ৫৫০, মৃগেল ২৫০ থেকে ৩০০ এবং বাইম ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি কইয়ের দাম ৭০০ থেকে ৮০০ টাকা এবং চাষের কই ৩০০ টাকা কেজি।
মাছ বিক্রেতা নাজিম বলেন, মাছের দাম মূলত সরবরাহ ও চাহিদার ওপর নির্ভর করে। বাজারে মাছের সরবরাহ বেশি হলে দাম কিছুটা কমে, আবার ক্রেতা বাড়লে দামও বেড়ে যায়।
এদিকে নিত্যপণ্যের বাজারের পাশাপাশি এলপিজি গ্যাসের বাড়তি দামও ভোক্তাদের ভোগান্তি বাড়িয়েছে। সরকার ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করলেও রাজধানীর বিভিন্ন এলাকায় সংকটের কথা বলে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ রয়েছে।
অর্থাৎ, সরকার নির্ধারিত দামের তুলনায় একটি ১২ কেজি সিলিন্ডারে ৬১৫ থেকে ১ হাজার ১৫ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে ভোক্তাদের। খুচরা বিক্রেতাদের দাবি, ডিলারদের কাছ থেকেই বেশি দামে কিনতে হচ্ছে, ফলে নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।
সব মিলিয়ে শীতের আগাম সবজির বাড়তি দাম, নিত্যপণ্যের সরবরাহ সংকট এবং এলপিজির অতিরিক্ত দামে রাজধানীর নিম্ন ও মধ্য আয়ের মানুষের সংসার খরচে বাড়তি চাপ তৈরি হয়েছে।
১২ কেজি এলপিজির দাম বাড়িয়ে ২,৫০০ টাকা
কৃত্রিম সংকটের অভিযোগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের সরকারি নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা হলেও বর্তমানে অনেক এলাকায় তা ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে ভোক্তাদের বাড়তি গুনতে হচ্ছে প্রায় ৭০০ থেকে ১
১ দিন আগে
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...
২ দিন আগে
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...
৬ দিন আগে
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল
৭ দিন আগে
