রাজনীতি

সহিংসতার মামলার আসামিসহ নিষিদ্ধ আ. লীগের ১২ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


সহিংসতার মামলার আসামিসহ নিষিদ্ধ আ. লীগের ১২ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ছবি: সংগৃহীত


রংপুরের বদরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতা ও নাশকতার মামলার এক আসামিসহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের অন্তত ১২ জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

বদরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বদরগঞ্জ থানা এলাকায় সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত হয়। ওই ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার অভিযোগে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর বাদশা ওসমানী নামের এক ব্যক্তি বদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৪/২৪।

ওই মামলার অন্যতম আসামি হলেন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বেতগাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মোহাইমিন ইসলাম মারুফ। মামলায় নাম আসার পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরে বেতগাড়ী ইউনিয়ন পরিষদের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কারাভোগ শেষে জামিনে মুক্তি পেলেও তিনি প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এমন পরিস্থিতিতে বুধবার (২১ জানুয়ারি) রাতে মোহাইমিন ইসলাম মারুফসহ বেতগাড়ী ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনীতিতে নানা প্রশ্ন ও সমালোচনার জন্ম দিয়েছে।

বিএনপিতে যোগদানকারী অন্য নেতাকর্মীরা হলেন— আবু তাহের মো. রকিবুল হক, মো. আশরাফ আলী, মো. খাদেমুল ইসলাম, নজরুল ইসলাম, বাবু হরিমল চন্দ্র সরকার, জাহাঙ্গীর আলম, মাহবুবুর রহমান, রাকিব আহমেদ রবিউল, বায়েজিদ ইসলাম, জুলফিকার আলী ও আমিনুর রহমান। জানা গেছে, তারা সবাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের পদধারী ও সক্রিয় নেতা ছিলেন।

যোগদানের বিষয়ে মোহাইমিন ইসলাম মারুফ বলেন, “গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করি। এরপর ২১ জানুয়ারি রাতে আমিসহ ১২ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছি।”

উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেছেন।

এদিকে বদরগঞ্জ থানার একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সহিংসতা ও নাশকতার মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। রাজনৈতিক পরিচয় পরিবর্তনের কারণে মামলার তদন্ত বা আইনগত কার্যক্রমে কোনো ধরনের প্রভাব পড়বে না। আইনের বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৪ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৪ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১২ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom