শর্তে রাজি না হলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধই থাকবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মালয়েশির শ্রম বাজার সর্বক্ষেত্রে পরিস্থিতির কারণে ওগতরাগত জটিল অনিশ্চয় প্রশাসন বলেছে নুরুল হক নুর। তিনি বলেছেন, মালয়েশিয়ার দেওয়া শর্তে বাংলাদেশ রাজি না হলে দেশটির শ্রমবাজার দীর্ঘ সময়ের জন্য বন্ধই থেকে যেতে পারে।
বুধবার (৬ মে) রাজধানীতে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আয়োজিত অভিবাসী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী জানান, মালয়েশিয়া-এর শ্রমবাজার বারবার বন্ধ ও পুনরায় চালু হওয়ার ইতিহাস রয়েছে। তার ভাষায়, ২০০৮ সালে প্রথমবার বাজার বন্ধ হয়। এরপর ২০১৬ সালে চালু হলেও ২০১৮ সালে আবার বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০২২ সালে পুনরায় চালু হলেও ২০২৪ সালে আবারও তা বন্ধ হয়ে যায়, যা এখনো কার্যত স্থগিত রয়েছে।
তিনি বলেন, বাজার পুনরায় চালুর জন্য মালয়েশিয়া মোট ১০টি শর্ত দিয়েছিল। এসব শর্তের মধ্যে অন্যতম হলো বাংলাদেশ থেকে নির্দিষ্ট সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানো। শর্ত অনুযায়ী, ৫ থেকে ৭টির বেশি এজেন্সিকে সুযোগ দেওয়া হবে না-এমন অবস্থানও ছিল মালয়েশিয়ার পক্ষ থেকে।
পরবর্তীতে আলোচনার মাধ্যমে কিছু শর্ত শিথিল করে ৪২৩টি রিক্রুটিং এজেন্সির একটি তালিকা পাঠানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তবে এখনো বাজার পুরোপুরি চালু হয়নি।
তিনি আরও বলেন, “আমরা যদি সিন্ডিকেট বা ফেয়ার রিক্রুটমেন্ট-যেভাবেই বলা হোক-সেই ধরনের শর্তে রাজি না হই, তাহলে মালয়েশিয়ার শ্রমবাজার যেভাবে বন্ধ আছে সেভাবেই থেকে যাবে।”
প্রতিমন্ত্রী জানান, সরকার মালয়েশিয়ার সঙ্গে কূটনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে আলোচনা অব্যাহত রেখেছে। সম্প্রতি সংশ্লিষ্ট মন্ত্রী মালয়েশিয়া সফর করে ৪২৩টি অনুমোদিত এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগের বিষয়টি দ্রুত কার্যকর করার আহ্বান জানিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়া পুনরায় চালু না হলে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে বড় প্রভাব পড়তে পারে। একই সঙ্গে অভিবাসন খাতে দীর্ঘদিনের অনিশ্চয়তা আরও বাড়বে বলেও তারা মনে করছেন।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন। সফরকালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠক এবং বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।সরকারি...
৩৬ মিনিট আগে
চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের তিন উপজেলা-হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী-সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।সোমবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রী...
১২ ঘন্টা আগে
৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...
১২ ঘন্টা আগে
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে বিভাগটি জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর অধিকাংশই সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে...
১৩ ঘন্টা আগে
