শত্রুপক্ষ হামলা চালালে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের সেনাবাহিনীর
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনা এখনো শেষ হয়নি এবং ভবিষ্যতে কোনো হামলা হলে “রণক্ষেত্রে কঠিন জবাব” দেওয়া হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এই হুঁশিয়ারি দেন বলে ফারস নিউজের বরাতে জানা গেছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইল যদি আবারও ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বে আঘাত হানে, তবে তাদের আরও কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। তাঁর ভাষায়, “যুদ্ধ শেষ হয়ে গেছে—এমনটি ইরান মনে করে না, বর্তমান পরিস্থিতি এখনো যুদ্ধকালীন অবস্থার মতোই।”
মুখপাত্র আরও জানান, ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি বজায় রেখেছে এবং লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করা হয়েছে। তিনি দাবি করেন, ভবিষ্যতে কোনো আগ্রাসন হলে নতুন ধরনের অস্ত্র ও কৌশল ব্যবহার করে জবাব দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিতে পারে, বিশেষ করে সাম্প্রতিক সংঘাত ও যুদ্ধবিরতির অনিশ্চয়তার প্রেক্ষাপটে।
পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের
পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তকে তিনি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (২৫...
১৪ ঘন্টা আগে
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই নেতা।অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর
২০ ঘন্টা আগে
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত
হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রকাশ করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের অন্য চার সদস্যকেও।গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে চাবুকের আঘাত করা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি...
১ দিন আগে
হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল...
১০ দিন আগে
