সলিম উম্মাহর ঐক্য সুসংহত হোক: ড. মুহাম্মদ ইউনূস
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বাণীতে মুসলিম উম্মাহর ঐক্য সুসংহত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণ করে বর্তমান বিশ্বের সংঘাতময় পরিস্থিতিতে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।
ড. ইউনূস তার বাণীতে ঈদে মিলাদুন্নবীকে (সা.) বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মহানবী (সা.) সমগ্র বিশ্বজগতের জন্য রহমতস্বরূপ প্রেরিত হয়েছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা তাঁকে ‘রাহমাতুল্লিল আলামিন’ হিসেবে অভিহিত করেছেন। তিনি মানুষকে কুসংস্কার, অন্যায় ও পাপাচারের অন্ধকার থেকে মুক্তি দিয়ে শান্তি, প্রগতি ও কল্যাণের পথে নিয়ে এসেছিলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, মহানবী (সা.)-এর জীবন ছিল ‘উসওয়াতুন হাসানাহ’ বা সুন্দরতম আদর্শ, যা প্রতিটি যুগের মানুষের জন্য মুক্তির দিশারি। তিনি বিশ্বাস করেন, মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণেই মুসলমানদের জন্য ইহকালীন ও পরকালীন জীবনে অফুরন্ত কল্যাণ ও শান্তি নিহিত রয়েছে। পরিশেষে, তিনি সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য আরও সুসংহত হোক বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো
৩ ঘন্টা আগে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...
৬ ঘন্টা আগে
Garment worker
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...
১৮ ঘন্টা আগে
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,
১ দিন আগে
