জাতীয়

‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—বিদ্যুৎমন্ত্রী টুকু

অনলাইন ডেস্ক

২ মাস আগে


‘সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে’—বিদ্যুৎমন্ত্রী টুকু

ছবি: সংগৃহীত


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে। কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না।”

শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের মিরপুরে অবস্থিত তাঁত প্রশিক্ষণকেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, সরকারে থাকা মানেই কেউ বড় কিছু হয়ে যায় না। জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

তিনি দাবি করেন, একসময় তাঁতশিল্পের মাধ্যমে পাকিস্তানের অর্থনীতি সমৃদ্ধ হলেও স্বাধীনতার পর আওয়ামী লীগ এ খাতকে ধ্বংস করেছে। তার ভাষ্য, “আওয়ামী লীগ শুধু গত ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই দেশের ক্ষতি করে এসেছে।” তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বহু মানুষ নিহত ও নির্যাতনের শিকার হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের পতনের পর অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখানো হয়নি, ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়নি এবং ভোটগ্রহণ ও গণনা স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে। তার দাবি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বর্তমান সরকার গঠিত হয়েছে।

নিজের রাজনৈতিক অবস্থানের প্রসঙ্গ টেনে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে আমি বলেছিলাম, তিনি থাকলে দেশে ফিরব না; আমার লাশ ফিরবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি দেশ ছেড়ে গেছেন, আর আমি দেশে ফিরেছি।”

তাঁতশিল্পের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীরা আত্মনির্ভরশীল হতে পারেন এবং ক্ষুদ্র উদ্যোগ থেকে বড় উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ রয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এছাড়া জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ প্রশাসন ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।


৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন

সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...

৬ ঘন্টা আগে


ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...

১০ ঘন্টা আগে


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

১১ ঘন্টা আগে


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom