সমঝোতার ভিত্তিতে নেওয়া টাকা ‘চাঁদা’ নয়: সড়ক পরিবহন মন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সড়কে বিভিন্ন পরিবহন থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটি চাঁদা নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সড়কে পরিবহনের ক্ষেত্রে যেটিকে চাঁদা বলা হয়, তিনি সেটিকে সেভাবে দেখেন না। মালিক সমিতি ও শ্রমিক সমিতিগুলো তাদের কল্যাণমূলক কার্যক্রমে অর্থ ব্যয় করে থাকে এবং এটি অনেকটা অলিখিত বিধির মতো চলে আসছে বলে মন্তব্য করেন তিনি।
তার ভাষ্য, “চাঁদা আমি সেটাকে বলতে চাই, যেটা কেউ দিতে চায় না বা দিতে বাধ্য করা হয়। মালিক সমিতি নির্দিষ্ট হারে টাকা তুলে মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয়, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে তারা সমঝোতার ভিত্তিতে এ কাজ করে।”
তিনি আরও বলেন, বিভিন্ন শ্রমিক সংগঠন ও ফেডারেশন সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহ করে থাকে। ক্ষমতাসীন দলের শ্রমিক সংগঠনের প্রভাব থাকাও অস্বাভাবিক নয় বলে উল্লেখ করেন তিনি। তবে বিষয়টিকে সরাসরি ‘চাঁদা’ হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন মন্ত্রী।
মন্ত্রী জানান, যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন স্থানে বাইরে থেকে কেউ চাপ প্রয়োগ করে অর্থ আদায় করলে তা গ্রহণযোগ্য নয়। তবে মালিকরা যদি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহ করেন, তাহলে সরকার খতিয়ে দেখবে সেখানে কেউ বঞ্চিত হচ্ছেন কি না বা অর্থের অপব্যবহার হচ্ছে কি না।
এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে: জামায়াতের সেক্রেটারি জেনারেল
দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির মধ্যেই গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি এই সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।রোববার (২...
১২ ঘন্টা আগে
সৌদি নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে যোগদান ইরানবিরোধী নয়: পররাষ্ট্র উপদেষ্টা
সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগদান কোনোভাবেই ইরানকে লক্ষ্য করে নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা এবং হুথি বিদ্রোহীদের নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধি করা।রোববার (২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা...
১৩ ঘন্টা আগে
আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই বর্তমান সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল
বর্তমান সরকার দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, “আমাদের...
১৪ ঘন্টা আগে
নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা নিয়ে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
আগস্ট মাসকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের বিভিন্ন ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ...
১৪ ঘন্টা আগে
