‘সংবিধানের মৌলিক কাঠামো সংশোধন নয়, সংস্কারের মাধ্যমে পরিবর্তন সম্ভব’ : তাজুল ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশিষ্ট আইনজীবী ও সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সংবিধানে এমন কিছু মৌলিক কাঠামো বা ভিত্তি রয়েছে, যা সংসদীয় সংশোধনীর মাধ্যমে পরিবর্তন করা যায় না। তবে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয়ে পরিবর্তন আনা সম্ভব।
বৃহস্পতিবার রাতে একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তাজুল ইসলাম বলেন, সংবিধানের মৌলিক কাঠামো রক্ষার বিষয়টি সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। ফলে কেবল সংসদীয় সংশোধনীর মাধ্যমে বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
তিনি উদাহরণ হিসেবে পঞ্চম সংশোধনী বাতিলের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, আদালত তখন রায় দিয়েছিল যে ওই সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী ছিল।
তার ভাষায়, শুধু সংশোধনের পথে এগোলে সংবিধানে আমূল পরিবর্তন সম্ভব হবে না; এতে কেবল সীমিত বা বাহ্যিক পরিবর্তন আসবে, যা দীর্ঘদিনের রাষ্ট্রীয় সমস্যার স্থায়ী সমাধান দিতে পারবে না।
তিনি বলেন, জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কার। গত ৫৪ বছরের বিভিন্ন রাষ্ট্রীয় সংকটের স্থায়ী সমাধানের উদ্দেশ্যেই সংস্কারের দাবি সামনে এসেছে।
তাজুল ইসলাম জানান, এ লক্ষ্য বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদ বা গণপরিষদ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল, যাতে সদস্যরা একই সঙ্গে সংসদ সদস্য এবং গণপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি রক্তাক্ত গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে, যা প্রচলিত সাংবিধানিক কাঠামোর বাইরে সংঘটিত হয়েছিল। তাই সংবিধান সংস্কারের জন্য পৃথক সাংবিধানিক প্রক্রিয়া বা আদেশের প্রয়োজন ছিল বলে তিনি মনে করেন।
তার দাবি, গণভোটের মাধ্যমে জনগণ সংস্কারের পক্ষে মত দিয়েছে এবং এর মাধ্যমে সংবিধান সংস্কারের একটি নৈতিক ও রাজনৈতিক বৈধতা তৈরি হয়েছে।
আলোচনায় তিনি আরও বলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের পরিবর্তে সংসদীয় সংশোধন প্রক্রিয়ার পক্ষে অবস্থান নিয়েছে এবং ‘সংস্কার পরিষদ’ ধারণার বিষয়ে তাদের আপত্তি রয়েছে।
তাজুল ইসলামের ভাষ্য, জুলাইয়ের রক্তাক্ত আন্দোলন কেবল একটি সাধারণ নির্বাচন আয়োজনের জন্য নয়; বরং রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কারের দাবিতেই সংঘটিত হয়েছিল।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস...
১ ঘন্টা আগে
অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে। সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর
২ ঘন্টা আগে
কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা
হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সরবরাহে বাধ্যতামূলক পরিস্থিতির (ফোর্স মেজর) নোটিশের মেয়াদ বাড়িয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক জ্বালানি কোম্পানিটি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের...
৪ ঘন্টা আগে
ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন
ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তির অধিকারসংক্রান্ত আইনি কাঠামোয় ২০২৬ সালে বেশ কিছু পরিবর্তন এসেছে। জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনগুলোর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন বিশেষভাবে আলোচনায় এসেছে। সরকার গঠনের পর বিএনপি সরকারের সময়ে জাতীয় সংসদের প্রথম কয়েকটি অধিবেশনে শতাধিক আইন পাস হয়েছে বলে...
৭ ঘন্টা আগে
