জাতীয়

সংঘাত নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

২৫ দিন আগে


সংঘাত নয়, আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশ এগিয়ে নিতে হবে: রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত


আলাপ-আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে কোনো হানাহানি, সংঘাত-সংঘর্ষ বা রক্তপাত নয়; বরং সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।

রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

‘ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না’

রাষ্ট্রপতি বলেন, “ঠাকুরগাঁওয়ে কোনো সংঘাত-সংঘর্ষ চাই না। কোনো রক্তপাত নয়, দেশে সমঝোতার রাজনীতি দেখতে চাই। যারা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করেন, আমরা তাদের সমর্থন করতে চাই।”

তিনি আরও বলেন, দেশে কোনো ধরনের সাম্প্রদায়িক বিভেদ থাকা উচিত নয়। সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধভাবে বসবাস করার আহ্বান জানান তিনি।

রাজনৈতিক দলগুলোর প্রতি সংঘর্ষে না জড়ানোর আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “হানাহানি-সংঘর্ষ নয়, আলাপ-আলোচনা আর সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।”

যুবসমাজকে নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান

যুবসমাজের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, নিজেদের পায়ে দাঁড়াতে হবে এবং শুধু চাকরি ও ঠিকাদারির পেছনে না ছুটে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করতে হবে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, “আমরা সবাই মিলে এমন সমাজ গড়ে তুলতে চাই, যেখানে মানুষের মধ্যে মানুষের জন্য ভালোবাসা থাকবে। জীবনের বিনিময়ে হলেও যেন আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের পক্ষে কাজ করতে পারি।”

‘আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারব না’

ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, স্থানীয় মানুষের দেওয়া সম্মান ও ভালোবাসা তিনি আজীবন মনে রাখবেন।

তিনি বলেন, “আপনারা যে সম্মান, ভালোবাসা আমাকে দিলেন, আমি চিরদিন তা মনে রাখব। এ ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না। এ ঋণ শোধ করার নয়।”

রাষ্ট্রপতি আরও বলেন, আল্লাহর প্রতি তিনি শুকরিয়া আদায় করেন, যিনি তাকে এমন একটি অবস্থানে এনেছেন, যেখানে তিনি মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছেন।

তিনি বলেন, “আপনারা এ কথা মনে করবেন না যে আমি আপনাদের থেকে দূরে চলে গেছি বা আপনারা আমার থেকে দূরে চলে গেছেন। আমি সব সময় আপনাদের সঙ্গে ছিলাম, আমি আপনাদের সঙ্গেই থাকব।”

‘প্রতিশোধ নয়, ভালোবাসার মাধ্যমে সমাজ গড়তে চাই’

সবার প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা ও লড়াই-সংগ্রামের পর দেশ গণতন্ত্র প্রতিষ্ঠার একটি সুযোগ পেয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বিভেদ ও সংঘাতের পরিবর্তে ঐক্যের ভিত্তিতে দেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, “আমরা অনেক ত্যাগ-তিতিক্ষা, লড়াই-সংগ্রামের পর আজকে একটা সুযোগ পেয়েছি গণতন্ত্র প্রতিষ্ঠা করার। আসুন, কোনো লড়াই-সংঘাত নয়, সংঘর্ষ নয়, কোনো প্রতিশোধ নয়, কোনো রক্তপাত নয়—আমরা ভালোবাসার মধ্য দিয়ে একটা সত্যিকারের সমাজ গড়ে তুলি।”

রাষ্ট্রপতি বলেন, এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে দেশের প্রতিটি মানুষ সমানভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে।


৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন

সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...

৬ ঘন্টা আগে


ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...

১০ ঘন্টা আগে


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

১১ ঘন্টা আগে


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom