আন্তর্জাতিক

সংঘাতের তিন সপ্তাহ পরও সামরিক সক্ষমতা ধরে রেখেছে ইরান: পেন্টাগন

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


সংঘাতের তিন সপ্তাহ পরও সামরিক সক্ষমতা ধরে রেখেছে ইরান: পেন্টাগন

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রায় তিন সপ্তাহ পরও ইরান উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা ধরে রেখেছে বলে জানিয়েছে পেন্টাগন।

সাম্প্রতিক এক প্রেস ব্রিফিংয়ে এ মূল্যায়ন তুলে ধরেন মার্কিন সামরিক ও প্রতিরক্ষা কর্মকর্তারা। ব্রিফিংয়ে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

ইরান এখনও উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর সক্ষমতা রাখে কি না-এমন প্রশ্নের জবাবে জেনারেল কেইন বলেন, যুদ্ধের শুরুতে ইরান বড় ধরনের অস্ত্রভাণ্ডার নিয়ে সংঘাতে অংশ নেয়। সেই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্রকে আক্রমণাত্মক অবস্থান নিতে হয়েছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, সংঘাত চলমান থাকলেও ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে পড়েনি, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য এখনো গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে রয়ে গেছে।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

২ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

২৩ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১ দিন আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom