সংসদ ভবনের মসজিদেও চুইয়ে পড়ছে বৃষ্টির পানি, বিষয়টি সংসদে তুললেন হুইপ জি কে গউছ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ ভবনের মসজিদসহ বিভিন্ন স্থানে ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ার বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করেছেন সরকারদলীয় হুইপ জি কে গউছ। এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামালও জানান, সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনের ছাদ দিয়েও পানি পড়ে এবং রাতে পানি ধরতে পাত্র রাখতে হয়।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তখন অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার।
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ বলেন, সংসদের অধিবেশন কক্ষের ওপরের তলায় অবস্থিত মসজিদে সংসদ সদস্যসহ অনেকে জামাতে নামাজ আদায় করেন। কিন্তু ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ায় সেখানে বালতি রাখতে হচ্ছে।
তিনি বলেন, গত ১৭ বছরে সংসদে নানা ধরনের অনুষ্ঠান হয়েছে, কিন্তু এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে মসজিদের সামনে সারিবদ্ধভাবে বালতি রাখতে হচ্ছে। শুধু বাইরে নয়, মসজিদের ভেতরেও ছাদ দিয়ে পানি পড়ছে।
চলতি অধিবেশনে বিপুল অঙ্কের জাতীয় বাজেট অনুমোদনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি সংসদ ভবনের মসজিদসহ ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের দাবি জানান।
জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, সংসদ ভবনের ছাদ দিয়ে পানি পড়ার বিষয়টি তারাও অবগত। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনের ছাদ দিয়েও পানি পড়ে এবং রাতে পানি ধরতে পাত্র রাখতে হয়।
পরে চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। রোববারই মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং যেসব স্থান দিয়ে পানি পড়ছে, সেগুলো মেরামতের কাজ শুরু হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এক সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধান হবে।
এ সময় ডেপুটি স্পিকার সংসদে উপস্থিত গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি সংসদ সদস্যদের সরকারি বাসভবনেও একই ধরনের সমস্যা রয়েছে বলে উল্লেখ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
জবাবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব শিগগিরই এর প্রতিকার করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের তিন উপজেলা-হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী-সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।সোমবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রী...
৬ ঘন্টা আগে
৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...
৬ ঘন্টা আগে
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান বিদ্যুৎ বিভাগের
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে বিভাগটি জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলোর অধিকাংশই সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার মাধ্যমে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হয়েছে।সোমবার (৩ আগস্ট) বিদ্যুৎ বিভাগের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে...
৭ ঘন্টা আগে
গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হারিকেন ও হাঁড়ি-পাতিল হাতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ
দেশব্যাপী চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ব্যতিক্রমী বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। সংকটের প্রতীক হিসেবে হারিকেন ও খালি রান্নার হাঁড়ি-পাতিল হাতে নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা সরকারের জ্বালানি ব্যবস্থাপনা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন।সোমবার (৩ আগস্ট) বিকেল...
৭ ঘন্টা আগে
