জাতীয়

সংসদ ব্যর্থ হতে দেওয়া যাবে না, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর তারেক রহমানের

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


সংসদ ব্যর্থ হতে দেওয়া যাবে না, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর তারেক রহমানের

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, বর্তমান সংসদই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এবং এর সফলতা মানেই দেশের সফলতা। তিনি সতর্ক করে বলেন, সংসদকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা শেষে সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সকাল ১১টায় অধিবেশন শুরু হয় এবং রাতে ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘটে।

‘স্থিতিশীল সংসদ ছাড়া উন্নয়ন সম্ভব নয়’

প্রধানমন্ত্রী বলেন, একটি স্থিতিশীল সরকার ও কার্যকর সংসদ নিশ্চিত না হলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, “আমরা যদি স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারি, তাহলে কোনো উন্নয়ন কার্যক্রমই টেকসই হবে না।”

তিনি অতীতের রাজনৈতিক অস্থিরতা ও ১৭৩ দিনের হরতালের কারণে অর্থনীতির ক্ষতির কথাও তুলে ধরেন।

বিরোধী দলের সঙ্গে ঐক্যের আহ্বান

বিরোধী দলীয় সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, “আপনি ব্যর্থ হলে আমি ব্যর্থ, আর আমরা কেউ ব্যর্থ হলে পুরো বাংলাদেশ ব্যর্থ হবে।” তিনি সংসদকে রাজনৈতিক বিতর্কের জায়গা হিসেবে রেখে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সংসদে আলোচনার সুযোগ থাকলেও জনগণের প্রত্যাশা পূরণই মূল লক্ষ্য হওয়া উচিত।

উন্নয়ন ও সামাজিক কর্মসূচির ঘোষণা

প্রধানমন্ত্রী শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দেন। তিনি জানান, আগামী জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পর্যায়ক্রমে স্কুল ব্যাগ বিতরণ শুরু হবে। পাশাপাশি ধাপে ধাপে স্কুল ড্রেস ও জুতার ব্যবস্থাও করা হবে।

নারী শিক্ষার প্রসারে উচ্চশিক্ষা পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা ও উপবৃত্তি দেওয়ার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

অর্থনীতি ও বৈশ্বিক সংকট

বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতেও পড়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলসহ সংশ্লিষ্টদের নিয়ে যৌথ কমিটি গঠন করা হয়েছে।

দেশের বর্তমান ঋণ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা নিয়ে দেশ পরিচালিত হচ্ছে।

কৃষি, শিক্ষা ও অবকাঠামো

জলাবদ্ধতা, খাল পুনঃখনন, কৃষি ক্ষতি ও ত্রাণ কার্যক্রম নিয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমস্যা সমাধানে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা খাতে বাজেটের প্রায় ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনার কথাও তিনি জানান। স্বাস্থ্য খাতেও বড় ধরনের বিনিয়োগ করা হবে বলে উল্লেখ করেন।

‘জনগণই সর্বোচ্চ অগ্রাধিকার’

বক্তব্যের শেষভাগে প্রধানমন্ত্রী বলেন, এই সংসদ হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। তাই জনগণের প্রত্যাশা পূরণ করাই সংসদ সদস্যদের প্রধান দায়িত্ব।

তিনি আহ্বান জানান, “আসুন, আমরা এই সংসদের মর্যাদা রক্ষা করি। দেশের জনগণ ও মাতৃভূমির প্রতি দায়িত্ব পালনের মাধ্যমেই আমাদের রাজনীতি সফল হবে।”


পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো

১ ঘন্টা আগে


নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে

দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...

৪ ঘন্টা আগে


Garment worker
Garment worker

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...

১৬ ঘন্টা আগে


পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,

১ দিন আগে

Dr.Mahfuzul Alom