সংসদ পরিদর্শনে শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ–এর শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে তিনি এ সময় কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ ভবন ঘুরে দেখতে এলে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজেও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। একইসঙ্গে তার ভাই আরাফাত রহমান কোকো-ও ওই কলেজে পড়াশোনা করেছেন বলে উল্লেখ করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী দেশ গঠনে তাদের ভূমিকার কথা তুলে ধরে ভবিষ্যতে সফলতা কামনা করেন। তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্মারক হিসেবে ছবি তোলেন।
সংসদ ভবনের শপথকক্ষে বসে শিক্ষার্থীরা আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদের কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা লাভ করে। পাশাপাশি ভবনের স্থাপত্যশৈলী সম্পর্কেও তাদের অবহিত করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনা ও দেশপ্রেম জাগ্রত করতে সংসদ পরিদর্শনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে শিক্ষামন্ত্রী স্পিকারের কাছে সংসদে শিশুদের জন্য ৫০টি বিশেষ আসনসহ মোট ১৫০টি আসন বরাদ্দের প্রস্তাব দেন। এর ধারাবাহিকতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পাচ্ছে।
মিষ্টির পদত্যাগ প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অ্যাটর্নি জেনারেল
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগকে প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় প্রধান তারেক রহমানের কঠোর বার্তা হিসেবে দেখছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।বৃহস্পতিবার (১ অক্টোবর) মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে...
৭ ঘন্টা আগে
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...
১৯ ঘন্টা আগে
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...
২২ ঘন্টা আগে
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...
২৩ ঘন্টা আগে
