সংসদে বক্তব্যের শুরুতে শাপলা শহীদদের স্মরণ প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে বক্তব্যের শুরুতেই শাপলা শহীদদের স্মরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদে বক্তব্য প্রদানকালে তিনি তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং দেশের গণতন্ত্র ও রাষ্ট্রীয় সক্ষমতা নিয়ে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী বিরোধী দলের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ফ্যামিলি কার্ড প্রকল্পে সমর্থন দেওয়ায় তিনি তাদের অভিনন্দন জানান।
তিনি বলেন, “আমি বিরোধী দলের ভাইদেরও অভিনন্দন জানাই। কেননা তারা আমাদের ফ্যামিলি কার্ড প্রকল্পকে সমর্থন করেছেন।”
ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি ঠেকাতে রাজনৈতিক ঐক্য ও অর্থনৈতিক শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “যদি আমরা ভবিষ্যতে স্বৈরতন্ত্রকে রুখতে চাই, তাহলে আমাদের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সক্ষমতা অর্জন করতে হবে।”
এর আগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় অসংখ্য মানুষ গণহত্যার শিকার হয়েছেন। তবে স্বাধীনতার পর তাদের একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা হয়নি বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা তৈরির দায়িত্ব যাদের ওপর ছিল, তারা সে সময় একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে পারেননি। বরং এ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাবের অভিযোগও ছিল। পরবর্তী সময়েও তালিকা প্রণয়নে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, “এই মানুষগুলোর আত্মত্যাগের বিনিময়েই আমরা আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন করেছি।”
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
৭ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
১২ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
১৩ ঘন্টা আগে
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...
১৩ ঘন্টা আগে
