সংসদে এমপি গাড়ি সুবিধা নিয়ে নতুন প্রস্তাব: ‘ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চাই’
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে সংসদ সদস্যদের যানবাহন সুবিধা নিয়ে নতুন ধরনের প্রস্তাব দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার বিকেলে সংসদের ১৯তম দিনের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।
তিনি বলেন, সংসদ সদস্যরা কোনোভাবেই ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা গ্রহণ করবেন না-এ বিষয়ে সংসদ আগেই ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা একটি ইতিবাচক দৃষ্টান্ত। তবে সরকারি কার্যক্রম পরিচালনায় অন্যান্য জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের মতো এমপিদের জন্যও সরকারি মালিকানাধীন একটি গাড়ি বরাদ্দের দাবি জানান তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) যেভাবে সরকারি গাড়ি ব্যবহার করেন, একইভাবে সংসদ সদস্যদেরও সরকারি মালিকানাধীন গাড়ি দেওয়া যেতে পারে। তিনি প্রস্তাব করেন, এই গাড়ি এমপির দায়িত্বকাল পর্যন্ত ব্যবহারযোগ্য হবে এবং অতিরিক্ত কোনো খরচও রাষ্ট্রের বহন করতে হবে না।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে সংসদ সদস্যদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য মাসে প্রায় ৭০ হাজার টাকা ভাতা দেওয়া হয়, কিন্তু নিজস্ব গাড়ি না থাকায় তারা কার্যত অসুবিধায় পড়ছেন।
এ বিষয়ে তিনি পরিষ্কার করে বলেন, তার আগের বক্তব্যে তিনি কখনোই ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা চাননি, বরং সংসদের গৃহীত সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন।
সংসদে তার এই প্রস্তাব নিয়ে আলোচনা হলে উপস্থিত সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী...
৪৭ মিনিট আগে
জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
১ ঘন্টা আগে
এনআইডিতে জন্মতারিখ সংশোধনের ক্ষমতা এবার মাঠপর্যায়ে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সহজ, দ্রুত এবং নাগরিকবান্ধব করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডিতে জন্মতারিখ সংশোধনের ক্ষমতা কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। ফলে নির্ধারিত শিক্ষাগত সনদের ভিত্তিতে স্থানীয় পর্যায়েই জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে।গত ২১ জুলাই অনুষ্ঠিত নির্বাচন...
২ ঘন্টা আগে
এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে: জামায়াতের সেক্রেটারি জেনারেল
দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির মধ্যেই গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি এই সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।রোববার (২...
১৬ ঘন্টা আগে
