সংসদের প্রাণ প্রধানমন্ত্রী, না থাকলে বক্তা পাওয়া যায় না: চিফ হুইপ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর অনুপস্থিতিতে সংসদ সদস্যদের বক্তব্য দিতে অনাগ্রহের বিষয়টি তুলে ধরে চিফ হুইপ বলেছেন, “প্রধানমন্ত্রী সংসদের প্রাণ। তিনি না থাকলে অনেক সময় বক্তা পাওয়া যায় না।”
সোমবার (২৭ এপ্রিল) সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সঙ্গে আলোচনায় এ মন্তব্য করেন তিনি।
অধিবেশন চলাকালে স্পিকার যখন নির্ধারিত তালিকা অনুযায়ী বক্তাদের নাম ঘোষণা করেন, তখন কয়েকজন সদস্য বক্তব্য দিতে অনীহা প্রকাশ করলে কিছুটা উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, তালিকা দেওয়ার পরও বক্তা পাওয়া যাচ্ছে না—এটি দুঃখজনক।
এ প্রেক্ষিতে চিফ হুইপ জানান, তালিকাভুক্ত সদস্যদের সঙ্গে আগেই কথা বলা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর অনুপস্থিতির কারণে অনেক সদস্য বক্তব্য দিতে আগ্রহী হন না। তিনি বলেন, “প্রধানমন্ত্রী উপস্থিত থাকলে সদস্যরা তার সামনে নিজেদের বক্তব্য তুলে ধরতে চান। এজন্য অনেক সময় বক্তা সংকট দেখা দেয়।”
তিনি আরও জানান, সদস্যদের বক্তব্য রেকর্ড করে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর নিজের সঙ্গে পূর্বে কোনো আলোচনা হয়নি বলে দাবি করলে পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে ওঠে। পরে স্পিকার তাকে বসতে বলেন এবং পরবর্তীতে কথা বলার সুযোগ দেওয়ার আশ্বাস দেন।
সংসদে মন্ত্রীদের উপস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন স্পিকার। তিনি বলেন, সংসদ সদস্যরা জনগণের সমস্যা তুলে ধরেন, যা মন্ত্রীদের সরাসরি শোনা প্রয়োজন। জবাবে চিফ হুইপ জানান, অনেক মন্ত্রী রাষ্ট্রীয় কাজে বাইরে থাকলেও উল্লেখযোগ্য সংখ্যক মন্ত্রী-প্রতিমন্ত্রী অধিবেশনে উপস্থিত আছেন।
শেষে স্পিকার সবাইকে সংসদে নিয়মিত উপস্থিত থাকার গুরুত্বের ওপর জোর দেন।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস...
৩ ঘন্টা আগে
অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে। সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর
৩ ঘন্টা আগে
কাতারের এলএনজি সরবরাহ বন্ধ, চাপে বাংলাদেশসহ এশিয়ার ক্রেতারা
হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশের ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সরবরাহে বাধ্যতামূলক পরিস্থিতির (ফোর্স মেজর) নোটিশের মেয়াদ বাড়িয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক জ্বালানি কোম্পানিটি।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের...
৬ ঘন্টা আগে
ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষায় নতুন কয়েকটি আইন
ন্যায়বিচার, মানবাধিকার সুরক্ষা ও সম্পত্তির অধিকারসংক্রান্ত আইনি কাঠামোয় ২০২৬ সালে বেশ কিছু পরিবর্তন এসেছে। জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনগুলোর মধ্যে গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন এবং সম্পত্তি হস্তান্তরসংক্রান্ত আইন বিশেষভাবে আলোচনায় এসেছে। সরকার গঠনের পর বিএনপি সরকারের সময়ে জাতীয় সংসদের প্রথম কয়েকটি অধিবেশনে শতাধিক আইন পাস হয়েছে বলে...
৯ ঘন্টা আগে
