সংস্কৃতি উপদেষ্টা ফারুকী: রাষ্ট্র সব ধর্মের উৎসব একত্রে উদযাপন করছে
অনলাইন ডেস্ক
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মন্তব্য করেছেন যে রাষ্ট্র এখন সব ধর্মের উৎসব একসঙ্গে উদযাপন করছে। তাঁর মতে, এটি বাংলাদেশে ঐক্য ও সহাবস্থানের এক নতুন বার্তা দিয়েছে।
আজ (সোমবার, ৬ অক্টোবর) রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা ফারুকী বলেন, "আমরা সবাই মিলে বাংলাদেশ।" তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের উৎসব পালন করছেন, যা একটি বহু প্রতীক্ষিত বাস্তবতা।
তিনি আরও বলেন, "গত ৫৪ বছরে নানা কারণে রাষ্ট্র ধর্মীয় উৎসবগুলোকে আলাদা করে রেখেছিল, কিন্তু অন্তর্বর্তী সরকার সেই দেয়াল ভেঙে দিয়েছে।" উপদেষ্টা জানান, এখন রাষ্ট্র নিজ উদ্যোগে সব ধর্মের উৎসব উদযাপন করছে এবং এই ঐক্যের ধারা ভবিষ্যতেও চলবে।
অনুষ্ঠানে বক্তব্য শেষে সংস্কৃতি উপদেষ্টা ফানুস উড়িয়ে প্রবারণা পূর্ণিমার উৎসবের উদ্বোধন করেন।
ভক্তদের বিশ্বাস অনুযায়ী, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আত্মশুদ্ধি, অনুতাপ ও নতুন করে আলোকিত জীবনের প্রতীক। এই দিনে প্রত্যেকে শান্তি, মৈত্রী আর মানবতার বিজয়ের জন্য প্রার্থনা করেন।
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...
১ ঘন্টা আগে
Garment worker
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...
১৪ ঘন্টা আগে
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,
১ দিন আগে
ন্যূনতম মজুরি ২২ হাজারের দাবি শ্রমিকদের মালিকদের ১৫ হাজার ৮০০
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ (২৪ নভেম্বর) আবারও বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। গতকাল সোমবার (২৩ নভেম্বর) প্রায় আট ঘণ্টা আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কোনো ঐকমত্য হয়নি। সর্বশেষ আলোচনায় শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। সোমবার বোর্ডের তৃতীয় সভায়...
২ দিন আগে
