বিনোদন

সৃজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে সুস্মিতার মন্তব্য

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


সৃজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে সুস্মিতার মন্তব্য

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ব্যক্তিগত জীবনের একাধিক বিষয় সম্প্রতি এক পডকাস্টে প্রকাশ করার পর থেকেই আলোচনায় ছিলেন। এর মধ্যেই তার স্বামী, পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে নতুন একজন নারীকে একসঙ্গে দেখা যাওয়ায় তাদের দাম্পত্য বিচ্ছেদের জল্পনা আরও জোরদার হয়েছে।

গুঞ্জনের মধ্যেই শারদীয় দুর্গাপূজার সপ্তমী তিথিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্মিতার সঙ্গে একাধিক ছবি শেয়ার করেন সৃজিত মুখার্জি।

শেয়ার করা ছবিতে এই জুটিকে পূজা মণ্ডপে হাসিমুখে ক্যামেরাবন্দী হতে দেখা যায়। তারা ম্যাচিং করা পাঞ্জাবি ও শাড়ি পরিহিত ছিলেন। ছবিতে তাদের একে-অপরের দিকে তাকিয়ে থাকতে এবং সৃজিতকে সুস্মিতার ছবি তুলে দিতেও দেখা যায়। ছবিগুলো শেয়ার করে সৃজিত ক্যাপশনে লেখেন, “শুভ সপ্তমী”।

এই ছবিগুলো নিয়ে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন সৃজিত মুখার্জি নতুন করে কোনো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।

কলকাতার সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ছবিতে তাদের 'প্রেমময় দৃষ্টির' কারণ জানতে চাওয়া হলে অভিনেত্রী সুস্মিতা বিষয়টি ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দেন। সুস্মিতা বলেন, “আমরা দুজনে খুব ভালো বন্ধু। বলা যেতে পারে, খুব অল্প সময়ের মধ্যেই আমরা ঘনিষ্ঠ বন্ধু হয়েছি। যারা এসব নিয়ে কথা বলছেন, তাদের নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই।”

জানা গেছে, সৃজিতের নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে সুস্মিতা প্রথমবার তার সঙ্গে কাজ করেন। এই কাজের সুবাদেই তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এর আগে তাদের মধ্যে কোনো পরিচয় ছিল না।

সুস্মিতা টালিউডের নতুন প্রজন্মের একজন অভিনেত্রী। মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু হয় এবং বর্তমানে তিনি অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে, পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছিলেন মিথিলা। একটা সময় এই দম্পতির সুখী সংসার নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। তবে বর্তমানে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলছে।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

৩ দিন আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

৪ দিন আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৮ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৯ দিন আগে

Dr.Mahfuzul Alom