সরকারি দলের সংসদীয় সভা আজ, ঠিক হতে পারে স্পিকার ও ডেপুটি স্পিকার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সরকারি দলের সংসদীয় সভা আজ অনুষ্ঠিত হবে। বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।
জানা গেছে, এই বৈঠক থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন-এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এ ছাড়া সংসদীয় স্থায়ী কমিটি গঠনসহ সংসদের বিভিন্ন কার্যপ্রণালি নিয়েও আলোচনা করবেন সরকারদলীয় সংসদ সদস্যরা। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন অধিবেশনকে সামনে রেখে এই সভা বেশ তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে।
পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো
৩ ঘন্টা আগে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...
৬ ঘন্টা আগে
Garment worker
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...
১৯ ঘন্টা আগে
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,
১ দিন আগে
