সরকারি প্রশিক্ষণ কেন্দ্রের মূল্যায়নে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা
অনলাইন ডেস্ক
দেশের সব সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে মানদণ্ডের ভিত্তিতে র্যাংকিং করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভায় তিনি এই নির্দেশনা দেন। তিনি বলেন, প্রশিক্ষণের ধরন ও মানের ওপর ভিত্তি করে প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রকে ক্যাটাগরি অনুযায়ী নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান।
সভায় নেওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে রয়েছে:
- বুনিয়াদি প্রশিক্ষণ: ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ছয় মাস থেকে কমিয়ে চার মাস করা হয়েছে। এর মধ্যে তিন মাস প্রশিক্ষণ প্রতিষ্ঠানে এবং এক মাস মাঠপর্যায়ে ওরিয়েন্টেশন ও গ্রাম সংযুক্তি অন্তর্ভুক্ত থাকবে।
- উচ্চশিক্ষা: কর্মকর্তাদের মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির সর্বোচ্চ বয়সসীমা ৪৫ থেকে বাড়িয়ে ৪৭ বছর করা হয়েছে। পিএইচডি কোর্সের ক্ষেত্রে প্রতি বছর তত্ত্বাবধায়কের কাছ থেকে অগ্রগতিমূলক প্রত্যয়নপত্র মন্ত্রণালয়ে জমা দিতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট কর্মকর্তার বেতন বন্ধ রাখা হবে। আংশিক বৃত্তিপ্রাপ্ত হলেও কর্মকর্তারা উচ্চশিক্ষার জন্য প্রেষণ অনুমোদন পাবেন।
- স্বাধীন মূল্যায়ন ইউনিট: একটি স্বাধীন ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সব গবেষণা প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাধীনভাবে মূল্যায়ন করবে। এই ইউনিট গবেষণা প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক দর্শন এবং সঠিক পরিচালনা নিশ্চিত করবে। বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের তথ্যও এই ইউনিটে সংরক্ষণ করা হবে।
- সততা ও নৈতিকতা: কর্মচারীদের সততা ও দুর্নীতিবিরোধী মনোভাব বিকাশের জন্য প্রশিক্ষণ কোর্সে সততা, নৈতিকতা, আচরণবিজ্ঞান এবং আচরণবিধি অন্তর্ভুক্ত করা হবে।
- প্রশিক্ষণের নামকরণ: 'সঞ্জীবনী প্রশিক্ষণ'-এর নাম পরিবর্তন করে 'দক্ষতা নবায়ন প্রশিক্ষণ' রাখা হয়েছে। এই প্রশিক্ষণ হালনাগাদ কারিকুলামে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে আয়োজন করা হবে।
প্রশিক্ষণ ও প্রতিষ্ঠানগুলোর সার্বিক মূল্যায়ন এবং প্রশিক্ষণ বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গবেষণা, পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনারও সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে সভাপতি করে একটি নির্বাহী কমিটি (ইসিএনটিসি) গঠন করা হয়।
শেখ হাসিনার বক্তব্য নিয়ে অবস্থান স্পষ্ট করতে হবে ভারতকেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে দেশে বসে কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, সে বিষয়ে ভারত সরকারকেই তাদের অবস্থান স্পষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ সরকার ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে চায় এবং এমন কোনো কর্মকাণ্ড প্রত্যাশা...
১ ঘন্টা আগে
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের (ইউএনজিএ-৮১) উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন। সফরকালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে একাধিক বৈঠক এবং বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।সরকারি...
২ ঘন্টা আগে
চট্টগ্রামে ত্রাণ বিতরণ ও ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের তিন উপজেলা-হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী-সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী রোববার (৯ আগস্ট) তার এ সফরসূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।সোমবার (৩ আগস্ট) তিনি গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করবেন।প্রধানমন্ত্রী...
১৪ ঘন্টা আগে
৫ আগস্ট ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে সামনে রেখে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,...
১৪ ঘন্টা আগে
