জাতীয়

সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া বাড়ানো যাবে না: মালিক সমিতির নির্দেশ

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া বাড়ানো যাবে না: মালিক সমিতির নির্দেশ

ছবি: সংগৃহীত


বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া না বাড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সমিতির মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা যাবে না। সকল পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া চার্ট অনুসরণের জন্য বলা হয়েছে।

তবে সমিতি জানিয়েছে, পরিবহন খাত বর্তমানে বাড়তি আর্থিক চাপে রয়েছে। সম্প্রতি ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় আমদানিকৃত যন্ত্রাংশ ও যানবাহন রক্ষণাবেক্ষণের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এই পরিস্থিতিতে পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি মূল্য ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।


নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে

দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...

১ ঘন্টা আগে


Garment worker
Garment worker

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...

১৪ ঘন্টা আগে


পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,

১ দিন আগে


ন্যূনতম মজুরি ২২ হাজারের দাবি শ্রমিকদের মালিকদের ১৫ হাজার ৮০০
ন্যূনতম মজুরি ২২ হাজারের দাবি শ্রমিকদের মালিকদের ১৫ হাজার ৮০০

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ (২৪ নভেম্বর) আবারও বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। গতকাল সোমবার (২৩ নভেম্বর) প্রায় আট ঘণ্টা আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কোনো ঐকমত্য হয়নি। সর্বশেষ আলোচনায় শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। সোমবার বোর্ডের তৃতীয় সভায়...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom