স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী, বিদ্রোহীদের সুযোগ নেই: রাশেদ খান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে এবং দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, “আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী নির্বাচন করবে। দলের মধ্যে থেকে কেউ বিদ্রোহী প্রার্থী হতে পারবে না। বিএনপি করলে অবশ্যই দলের কেন্দ্রীয় কমান্ডের সিদ্ধান্ত মানতে হবে।”
তিনি আরও বলেন, সরকারি দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ বা ঘুষ দাবির অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য উপজেলার সব সরকারি দপ্তরের গেটে অভিযোগ বাক্স স্থাপনের জন্য ইউএনওকে নির্দেশ দেন তিনি। তবে কেউ ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসা থেকে মিথ্যা অভিযোগ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।
মতবিনিময় সভায় রাশেদ খান বলেন, এলাকার উন্নয়নে স্থানীয় জামায়াতসহ বিরোধী দলের সঙ্গে কোনো বিরোধ রাখা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, এর আগে এই আসনে তাকে ধানের শীষের প্রার্থী করা হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী ও অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে তিনি পরাজিত হয়েছিলেন। এতে স্থানীয় বিএনপির সাংগঠনিক অবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খান বলেন, যেসব নেতাকর্মী অতীতে ভুল করেছেন, তারা ফিরে এসে দলের জন্য কাজ করবেন। দলকে আরও সুসংগঠিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, কালীগঞ্জ থানার ওসি কবির হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৪ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৪ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১২ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
